শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পরিণতি কী, জানালেন তিন বিশেষজ্ঞ ◈ রাজধানীতে শিশু অপহরণের অভিযোগ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল ◈ বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ ◈ তিন দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রপাত, কোথাও ভারী বর্ষণের আভাস ◈ নবম পে-স্কেলের গেজেট নিয়ে শেষ মুহূর্তে জটিলতা ◈ 'দেশের মানুষের কোনো উপকারে আসেনি': ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের ◈ 'I'm Sorry Sir' লিখে চীনা ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে গাড়িচালক উধাও! ◈ পাকিস্তানের বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ জন নিহত, চলছে তল্লাশি ◈ জলবায়ু ও যুদ্ধের ধাক্কা, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ ◈ সরকার একা নয়, অংশীদারত্বে হবে চট্টগ্রামের পানি সংকটের সমাধান: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ১২:০৪ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ১২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩৩৩ নাম্বারে কল করলে খাদ্য সহায়তা দেয়া হবে শেরপুরে“ত্রান বিতরনকালে জেলা প্রশাসক

তপু সরকার হারন: [২] দেশব্যাপী চলমান করোনা ভাইরাস সংক্রমণ ও ঈদুল আযহা উপলক্ষে শেরপুর জেলা শহরের করোনায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন সংগঠন ও সাধারন মানুষের মাঝে,প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।

[৩] ১৭ জুলাই শনিবার সকাল ১১টায় শেরপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ১০ কেজি করে চাল বিতরন করেন ।

[৪] বিতরণকালে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। তিনি বলেন, ৩৩৩ নম্বরে কল করলে খাদ্য সহায়তা দেওয়া হবে- এ বিষয়ে ইউএনওদের মাধ্যমে প্রচার করা হচ্ছে। কেউ খাবার পাননি- এটা হতে পারে না। মানবিক সহায়তা প্রাপ্তির জন্য আপনার আশে পাশের দুঃস্থ ও অসহায় মানুষকে ৩৩৩ নম্বরে ফোন করতে উৎসাহিত করন।

[৫] কেউ খাদ্য কষ্টে থাকলে ফোন করলে তাকে তালিকাভুক্ত করে জেলা ও উপজেলা প্রশাসন তাদের মাঝে খাদ্য সহায়তা পৌছে দিবে।এর মধ্যে করোনা মোকাবিলা, জরুরি খাদ্যসহ অন্যান্য সেবার জন্য প্রথমে ‘৩৩৩’-এ গিয়ে তার পর ‘৩’ চাপতে হয়। তখন ফোন করলে প্রথমেই কিছু বিষয় জানতে চাওয়া হয়।

[৬] তথ্য যাচাই-বাছাই করে ত্রাণ পাওয়ার মতো ব্যক্তিদের প্রাথমিক তালিকা নির্ধারণ প্রক্রিয়ায় স্থানীয় প্রশাসনের কাছে পাঠানো হবে। এর ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা দেয়া হবে।

[৭] এবং জেলা শহরের বসবাসকারী করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) চলমান পরিস্থিতিতে হকার, জেলা মটরযান শ্রমিক, হালকা মটরযান শ্রমিকসহ বিভিন্নস্তরের ২০০ জন মানুষের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে বিতরণ করা হয়।
এসময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. খবিরুজ্জামান খান, আনসার সদস্য ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ