শিরোনাম
◈ ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও) ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় ◈ ফ্যাসিবাদ রুখতে সংসদে জাতীয় ঐক্যের ডাক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে যা বললেন হরিদাস ◈ সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ সৌদির নীরবতা কি নতুন মধ্যপ্রাচ্যের ইঙ্গিত? ◈ এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের ৫ উদ্যোগ: মাহদী আমিন ◈ সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ : সংসদে জানালেন প্রধানমন্ত্রী ◈ ভোটকেন্দ্র নির্ধারণ শুরু, ২৭ আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত তালিকা

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৪:১০ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৪:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবেন অভিবাসী বাংলাদেশিরা

কূটনৈতিক প্রতিবেদক: [২] বুধবার বাংলাদেশ দূতাবাস ও দেশটির পূর্বাঞ্চলীয় চেম্বার অব কমার্স এর যৌথ উদ্যোগে ওয়েবিনারে যুক্ত হয়ে সৌদি আরবের বাণিজ্য উপমন্ত্রী প্রকৌশলী আয়েদ আল ঘোয়াইনাম বলেন, ভিশন ২০৩০ এর আওতায় শ্রমবাজারসহ অন্যান্য ক্ষেত্রে বেশ কিছুদিন ধরেই পরিবর্তন আনছে সৌদি সরকার।

[৩] এ নীতির আওতায় আট লাখ সৌদি রিয়াল সমপরিমাণ অর্থ এককালীন প্রদানের মাধ্যমে সৌদি আরবে নতুন ব্যবসায়ী ও বিনিয়োগকারী হিসেবে যেকোনো অভিবাসীর নিবন্ধনের সুযোগ রয়েছে এবং এক লাখ সৌদি রিয়াল প্রদানের মাধ্যমেও এক বছরের জন্য বিনিয়োগকারী হিসেবে নিবন্ধিত হওয়া যাবে।

[৪] রিয়াদে বাংলাদেশ দূতাবাস জানায়, আয়েদ আল ঘোয়াইনাম সৌদি আরবে বসবাসরত সকল বাংলাদেশি ব্যবসায়ীদের অব্যাহত সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস এবং বাংলাদেশ থেকে নতুন বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের সৌদি আরবে আমন্ত্রণ জানান।

[৫] সৌদি কর্তৃপক্ষ আগামী ২৩ আগস্টের মধ্যে বাংলাদেশিসহ ভিনদেশি ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য বিনিয়োগের তথ্যাদি প্রদান করে নিবন্ধনের বাধ্যবাধকতার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

[৬] ওয়েবিনারে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার আশ্বাস পুনর্ব্যক্ত করা হয়।

[৭] ওয়েবিনারে সৌদি আরবের অ্যান্টি কমার্শিয়াল কনক্লেমেন্ট বিষয়ক জাতীয় কমিটির প্রধান আহমাদ আল সুয়াইলেম, বাণিজ্য বিষয়ক পূর্বাঞ্চলীয় ও জাতীয় কমিটির সভাপতি হানি আল ফালেকসহ চেম্বারের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ দূতাবাসের পক্ষে ইকনমিক কাউন্সেলর মুর্তুজা জুলকার নাঈন নোমান ও অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়