শিরোনাম
◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় ◈ ফ্যাসিবাদ রুখতে সংসদে জাতীয় ঐক্যের ডাক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে যা বললেন হরিদাস ◈ সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ সৌদির নীরবতা কি নতুন মধ্যপ্রাচ্যের ইঙ্গিত? ◈ এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের ৫ উদ্যোগ: মাহদী আমিন ◈ সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ : সংসদে জানালেন প্রধানমন্ত্রী ◈ ভোটকেন্দ্র নির্ধারণ শুরু, ২৭ আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত তালিকা ◈ হামের উপসর্গে প্রাণ গেল আরও ৫ জনের, মোট মৃত্যু ৭৭১

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৫:৪১ বিকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৫:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালয়েশিয়ায় বৈধতা পাচ্ছেন দেড় লাখ বিদেশি কর্মী

মিনহাজুল আবেদীন: [২] মন্ত্রীসভার বৈঠকে করোনা পরিস্থিতি বিবেচনায় এটি ৩১ শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়। সোমবার এক মিডিয়া নোটিশে এ তথ্য জানায় মালয়েশিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষ। মানবজমিন

[৩] হিসাব অনুযায়ী, ১লা জুলাই পর্যন্ত ৯৭ হাজার ৮শ ৯২ জন বিদেশি শ্রমিক নিজ দেশে ফেরার আকুতি জানিয়েছেন। এরই মধ্যে ১ লাখ ৪৯ হাজার ৮শ ৮৯ জন ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন কর্সসূচীতে অন্তর্ভুক্ত হতে আর্জি জানিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগকর্তা জোগাড় করাসহ অত্যাবশ্যকীয় শর্তাবলি পূরণ করতে পারলে তারা কর্মের অধিকারসহ বৈধতা পাবেন।

[৪] এদিকে মালয়েশিয়া সরকারের মতে, বিদেশি কর্মীদের প্রতি অত্যধিক সদয় হয়ে মন্ত্রিসভার বৈঠকে সবাহ এবং সারাওয়াক রাজ্যে কেন্দ্রের ওই কর্মসূচি নিয়ে যাওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। তবে আওতা বাড়ানোর বিষয়টি নির্ভর করছে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের চুক্তির ওপর। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়