শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৫:২১ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৫:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশকে ভ্যাকসিন পাঠানোর উদ্দেশ্য হলো জীবন বাঁচানো: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: [২] কোভ্যাক্সের অধীনে যুক্তরাষ্ট্র মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন বাংলাদেশে পাঠানোর পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন টুইটে এ মন্তব্য করেন।

[৩] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্ধৃত করে ব্লিনকেন লিখেন, করোনা মহামারির বিরুদ্ধে সমন্বিত লড়াইয়ে বিশ্বব্যাপী ভ্যাকসিনের মজুদাগার হবে যুক্তরাষ্ট্র।

[৪] ভ্যাকসিন অনুদানের এই যাত্রা কেবল শুরু, যা আগামীতেও অব্যাহত থাকবে।

[৫] হলি আর্টিজানে হামলার পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন অপর এক বার্তায় হলি আর্টিজানে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশের প্রশংসা করেছেন এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

[৬] তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে ঢাকা-ওয়াশিংটন একসঙ্গে কাজ করবে বলেও মন্তব্য করেন। দুই দেশ যৌথভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানায় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে।

  • সর্বশেষ