শিরোনাম
◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় ◈ ফ্যাসিবাদ রুখতে সংসদে জাতীয় ঐক্যের ডাক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে যা বললেন হরিদাস ◈ সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ সৌদির নীরবতা কি নতুন মধ্যপ্রাচ্যের ইঙ্গিত? ◈ এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের ৫ উদ্যোগ: মাহদী আমিন ◈ সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ : সংসদে জানালেন প্রধানমন্ত্রী ◈ ভোটকেন্দ্র নির্ধারণ শুরু, ২৭ আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত তালিকা ◈ হামের উপসর্গে প্রাণ গেল আরও ৫ জনের, মোট মৃত্যু ৭৭১

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৪:৫২ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রবাসীরা ভ্যাকসিনের জন্য যেভাবে রেজিষ্ট্রেশন করবেন

কূটনৈতিক প্রতিবেদক : [২] মোবাইলের প্লে-স্টোরে গিয়ে ‘আমি প্রবাসী’ অ্যাপটি ডাউনলোড করে বিএমইটি রেজিস্ট্রেশন ফরমটি ফিল আপ করে পাসপোর্টের ২য় পৃষ্ঠার ছবি তুলে আপলোড করতে হবে। ফরমটি ফিলআপ করার সময় আপনার যে ফোন নম্বরটি দেওয়া হবে সেই নম্বরে ভেরিফিকেশন কোড যাবে এবং ফরম ফিল আপ করার সময় এ নম্বরটি ফরমে দিতে হবে।

[৩] আবেদন করার ৭২ ঘণ্টা অথবা তার আগেই পাসপোর্ট যাচাইয়ের পর একটি নম্বর দেওয়া হবে সে নম্বরে ৩০০ টাকা বিকাশ বা নগদের মাধ্যমে পাঠাতে হবে। টাকা পাঠানোর পর বিএমইটি রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে।

[৪] কোনো কারণে ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে বিএমইটি রেজিস্ট্রেশন করা না গেলে শনিবার থেকে নিজ জেলার জেলা কর্মসংস্থান কার্যালয় অথবা টিটিসিতে গিয়ে ফরম পূরণ করার সুযোগ থাকছে। এক্ষেত্রে পাসপোর্টের ফটোকপি ও ২০০ টাকা ফি নিয়ে যেতে হবে।

[৫] ‘আমি প্রবাসী’ অ্যাপ, জেলা কর্মসংস্থান কার্যালয় অথবা টিটিসিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর www.surokkha.gov.bd তে রেজিস্ট্রেশন করতে হবে। দুই থেকে তিনদিন পর ‘বিদেশগামী বাংলাদেশি অভিবাসী কর্মী’ নামের যে ফিল্ডটি প্রদর্শিত হবে তাতে ক্লিক করে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর মোবাইলে মেসেজের মাধ্যমে টিকা গ্রহণের তারিখ ও স্থান জানা যাবে।

[৬] প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলেছে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে শুক্রবার থেকেই ভ্যাকসিন রেজিষ্ট্রেশন শুরু হয়েছে।

[৭] সারা দেশে ৪২টি জনশক্তি অফিস, নয়টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, একটি মেরিন টেকনোলজি ইনস্টিটিউট ও ‘আমি প্রবাসী’ অ্যাপসের মাধ্যেমে রেজিষ্ট্রেশন করা যাবে।

[৮] প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র না থাকলেও এবং ৪০ বছরের কম বয়ষ্করাও টিকা নিতে পারবেন এবং রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

[৯] জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) বলছে, যেসব বিএমইটির নিবন্ধন ও স্মার্ট কার্ড নেই অথবা চলতি বছরের ১ জানুয়ারির আগে বিএমইটির স্মার্ট কার্ড আছে সেসব কর্মীরা বৈধ পাসপোর্ট দিয়ে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারবেন। জানুয়ারি থেকে নিবন্ধিত কর্মীদের নতুনভাবে নিবন্ধনের প্রয়োজন হবে না।

[১০] এক ডোজ টিকা দেওয়ার ১৪ দিন পর সৌদি আরব গেলে কোয়ারেন্টিন করতে হবে না, তবে সেক্ষেত্রে সৌদির Tawakkalna অ্যাপসে ডাটা এন্ট্রি করতে হবে।

[১১] যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ বা এক ডোজ টিকা নিয়েছেন তাদেরও কোয়ারেন্টিন করা লাগবে না এবং যাওয়ার এক সপ্তাহ আগেই তাওয়াক্কালনা অ্যাপসে তাদেরও ডাটা এন্ট্রি করে নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়