শিরোনাম
◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় ◈ ফ্যাসিবাদ রুখতে সংসদে জাতীয় ঐক্যের ডাক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে যা বললেন হরিদাস ◈ সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ সৌদির নীরবতা কি নতুন মধ্যপ্রাচ্যের ইঙ্গিত? ◈ এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের ৫ উদ্যোগ: মাহদী আমিন ◈ সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ : সংসদে জানালেন প্রধানমন্ত্রী ◈ ভোটকেন্দ্র নির্ধারণ শুরু, ২৭ আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত তালিকা ◈ হামের উপসর্গে প্রাণ গেল আরও ৫ জনের, মোট মৃত্যু ৭৭১

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে এক সপ্তাহে ১০৬ বাংলাদেশি আটক

কূটনৈতিক প্রতিবেদক: [২] গত এক সপ্তাহে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মোট ৪৬৪ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এর মধ্যে পৃথক দুই অভিযানে মোট ১০৬ বাংলাদেশি আটক হয়েছেন।

[৩] কূটনৈতিক সূত্র, মালয়েশিয়ার অভিবাসন বিভাগ ও দেশটির গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, মঙ্গলবার রাতে দেশটির মালাক্কা প্রদেশ ও কুয়ালা তেরেঙ্গানুর কয়েকটি নির্মাণ সেক্টরে অভিযানে ২৩৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। তাদের মধ্যে মধ্যে ১৮ জন বাংলাদেশি ছিলেন।

[৪] বুধবার দেশটির ক্লাংয়ের একটি কারখানায় অভিযানে মোট ২৯৯ বিদেশি কর্মীকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে ৮৮ জন বাংলাদেশিও রয়েছেন।

[৫] ইমিগ্রেশনের মহাপরিচালক খায়রুল দাযামি দাউদ বলেছেন, অভিযানকালে এমন কিছু বিদেশি ছিলেন যারা পালিয়ে গিয়ে লুকিয়ে থাকার চেষ্টা করেছিলেন, তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

[৬] মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন এক বিবৃতিতে বলেন, আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশপাশি এসব বিদেশিকে অবৈধভাবে নিয়োগের অভিযোগে তাদের নিয়োগকারীদেরও একই আইনের আওতায় ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৭] কারোর কাছেই কাছে বৈধ কাগজপত্র না থাকায় আটক অভিবাসীদেরকে মাচাম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানোর আগে কোভিড-১৯ স্ক্রিনিং পরীক্ষা করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

[৮] কূটনৈতিক সূত্র বলছে, অবৈধ হয়ে পড়া এসব কর্মীরা দেশটির সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে ঘরে ফেরা কর্মসূচিতে অংশ না নেওয়ার ফলে এখন আইনের মুখোমুখি হতে হবে।

[৯] ইমিগ্রেশনের ওয়েভের তথ্য মতে, দেশটিতে গত বছরের নভেম্বরে শুরু হওয়া শ্রম পুনরুদ্ধার রিক্যালিব্রেশন কর্মসূচির বৈধতার সুযোগ বাড়িয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

[১০] এ কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত ২ লাখেরও বেশি অভিবাসী নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে প্রায় ১ লাখ ১০ হাজার অভিবাসী বৈধতা পেতে আবেদন করেছেন। বাকি প্রায় ১ লাখ অবৈধ অভিবাসী নিজ দেশে ফিরে গেছেন।

[১১] যারা বৈধভাবে মালয়েশিয়ায় এসে ভিসায় উল্লেখিত নিয়োগকর্তার অধীনে কাজ করছেন কিন্তু ভিসা রিনিউ করেননি বা ওভার স্টে হয়েছে, যারা নিজ কোম্পানিতে কাজ করেননি এবং যারা নিয়োগ পাওয়া প্রতিষ্ঠান থেকে পালিয়ে গেছেন তারা এই প্রক্রিয়ায় বৈধ হতে পারবেন।

[১২] ২০২০ সালের ৩১ ডিসেম্বরের আগে যারা এমন অনিয়ম করেছেন তারাই এই সুযোগ পাবেন। এর পরবর্তী সময়ে কেউ এসব অপরাধ করলে তারা এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির সুযোগ পাবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়