শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৫:১৫ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২১, ০৫:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোহলির ‘নতুন লুক’ হাজির সোশ্যাল মিডিয়াতে

স্পোর্টস ডেস্ক: [২] ভারতের অধিনায়ক বিরাট কোহলির নতুন লুক দেখে অনেকের চোখ কপালে উঠেছে। মুখভর্তি দাড়ি, বড় চুল, মোটা ফ্রেমের চশমায় কোহলিকে দেখে অনেকেই বিস্মিত।

[৩] তাইতো কোহলির এ নতুন লুকের ছবি নিয়ে ভারতের সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। কেউ কেউ মজা করে তাকে জনপ্রিয় ওয়েব সিরিজ মানি হাইস্টের অধ্যাপক বলছেন।

[৪]অনেকে আবার শাহিদ কাপুর অভিনীত কবির সিং চরিত্রের সঙ্গেও কোহলির মিল খুঁজে পেয়েছেন। তাদের ধারণা— হঠাৎ সিনেমায় মজেছেন ভারত দলের অধিনায়ক।

[৫]অনেকের মতে, সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রতিপক্ষ কেন উইলিয়ামসনের কঠিন দল। এর পর ইংল্যান্ডের মাটিতেই জো রুটদের বধের মিশন। এরপর সুযোগ পেলে আইপিএল তো আছেই।

[৬]এমন সব দুর্দান্ত ম্যাচ যখন সামনে, তখন কোহলি পড়ে আছেন চেহারা পরিবর্তন নিয়ে! এ নিয়ে বিতর্ক ওঠার আগেই ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কোহলির মনোযোগ ব্যাটে-বলেই আছে। ছবির পুরোটাই ফটোশপে করা। বিরাটের ছবি সম্পাদনা করে চুল ও দাড়ি বাড়ানো হয়েছে। এটি কোহলির মোটেও আসল রূপ নয়।

[৭]তবে কোহলির এই নতুন লুক কে এমন ফটোশপ করে নেটদুনিয়ায় ভাইরাল করেছেন, তা ভারতীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করতে পারেনি। - আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়