শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০৩:৫২ রাত
আপডেট : ১২ মে, ২০২১, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিরোজ আহমেদ: সরকার সব দেশে, সব কালেই ভুল করে

ফিরোজ আহমেদ: সরকার সব দেশে, সব কালেই ভুল করে। কিন্তু এতো বড় তোঘলকি ভুল কখন হয়? যখন জনগণের সঙ্গে সরকারের ন্যূনতম বন্ধন আর থাকে, জনগণের নাড়ির কোনো স্পন্দন ক্ষমতাসীনরা আর টের পান না।

সরকারের সব বাধানিষেধ উড়িয়ে দিয়ে লাখো লাখো মানুষ যখন বাড়ি যাবার জন্য পথে নেমেছে, হ্যাঁ, ঈদই করতে, তখন একটা ন্যূনতম কাণ্ডজ্ঞানসর্বস্ব সরকারের দায়িত্ব হয় তাদের জন্য যতোদূর সম্ভব পরিবহনের বন্দোবস্ত করা। না হলে তো বিকল্প একটাই থাকে, এই বিপুল-বিরাট জনস্রোতকে লাঠি কিংবা গুলির মুখে বাড়িতে ফেরত পাঠানো। ছাত্র ফেডারেশন এর বন্ধুরা গণস্বাস্থ্যকেন্দ্রের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার উদ্যোগ নিয়েছেন বলে তাদের আর অনুরোধ করিনি, না হলে তাদের কাউকে কাউকে বলতাম এই দুর্যোগময় ঈদকাফেলার সামিল হয়ে তাদের কথা, তাদের কাহিনী তুলে ধরার জন্য। কিন্তু অন্তত দুটো প্রতিবেদনে তাদের কথা অনেকদূরই পেলাম।

একটা ফারুক ওয়াসিফ করেছেন, অন্যটা গোলাম রব্বানীর। দুটোর চুম্বক অংশেই মা আছেন: ‘মা, আমি ফেরি পাইছি, আইতাছি। তুমি চিন্তা কইরো না, সেহ্রির আগেই আইয়া পড়মু অনে’-নদীর বাতাস তার বাকি কথা উড়িয়ে নিয়ে গেলো। লকডাউন দিছে, খাবার কি দিছে? খাই না

  • সর্বশেষ
  • জনপ্রিয়