শিরোনাম
◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫০ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে নেপাল এক স্মরণীয় লড়াই দেখিয়েছে। সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করেছে নেপাল। যদিও ফলাফল তাদের দিকে যায়নি, মন জিতেছে নেপালের ক্রিকেটারদের।

ম্যাচ শেষে অধিনায়ক রোহিত পাউডেল বলেন, এমন হার নিয়ে হতাশা আছে, কিন্তু একই সাথে আমি দল নিয়ে গর্বিত। এটা সত্যিই প্রশংসার যোগ্য। আজ মাঠে নামার আগে দলের প্রতি আমার বার্তা একটাই ছিল—আমরা ১১০% দেব, আর তারা পুরোটা দিয়েছে। আমি তাদের নিয়ে গর্বিত।

বিশ্বকাপে নেপালের পরিকল্পনা ও মনোভাব নিয়ে রোহিত যোগ করেন, আমরা এখানে শুধু অংশগ্রহণ করতে আসিনি; আমরা লড়াই করতে এসেছি। আমরা বিশ্বাস করি, যদি সেরা ক্রিকেট খেলি, যেকোনো দলকে হারাতে পারব। আজ আমরা সেরার ক্রিকেট খেলেছি বলে মনে করি।

শেষ মুহূর্তের পারফরম্যান্সের কথা তুলে ধরে তিনি বলেন,  ফলাফল আমাদের দিকে যায়নি, কিন্তু প্রচেষ্টার দিক থেকে দেখলে আমি ১০০ শতাংশ দিয়েছি। 

শেষ ওভার পর্যন্ত ভরসা ছিল নেপালের। তবে পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারান অঘটন ঘটতে দেননি। রোহিত বলেন, 

আমি মনে করি আমরা ডেথ বোলিংয়ে উন্নতি করতে পারি। ইংল্যান্ডও কিছুটা সমস্যায় ছিল, তবে স্যাম কারান খুব ভালো বোলিং করেছে। ডেথ ওভারে ইয়র্কার মারা বোলারদের জন্য কঠিন, তবে আমরা সেখানে উন্নতি করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়