শিরোনাম
◈ পুলিশে বড় রদবদল, কমিশনার-ডিআইজি-এসপিসহ বদলি ২৩ কর্মকর্তা ◈ ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী ◈ বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ◈ বাংলাদেশের শমিত সোম এবার খেল‌বেন পেলে-বেকেনবাওয়ারের সাবেক ক্লাব নিউ ইয়‌র্কের কসম‌সে  ◈ আওয়ামী লীগ কেন বারবার পাকিস্তান ও 'আইএসআই'য়ের কথা বলছে?  ◈ হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ জনের ◈ বরিশালে আদালতের ফটকের কাছে ‘ককটেল’ বিস্ফোরণ ◈ ১২ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ, ইইউর সঙ্গেও আলোচনা শিগগির: বাণিজ্যমন্ত্রী ◈ জানা গেল কবে থেকে শুরু কলেজের ভর্তি আবেদন

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫২ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি

স্পোর্টস ডেস্ক : এবার পাকিস্তানের তুলোধোনায় প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুমকি দিয়ে যেভাবে নাটক করে চলেছে পাকিস্তান, তাতে তিতিবিরক্ত মহারাজ। তাছাড়াও টি-টোয়েন্টিতে একই রকম আক্রমণাত্মক খেলার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর মতে, এমন আগ্রাসী ঘরানার ক্রিকেটই খেলা উচিত ভারতের। 

স্রেফ দেখো আর মারো। ছিন্নভিন্ন করে দাও প্রতিপক্ষকে। গম্ভীর জমানায় এটাই ভারতীয় টি-২০ দলের দর্শন। কিন্তু সেই একরোখা ব্যাটিং যে যে কোনও দিন দলকে বিপদে ফেলে দিতে পারে তার জলজ্যান্ত উদাহরণ বিশ্বকাপের প্রথম ম্যাচ। আমেরিকার বিরুদ্ধে অভিযান শুরুতেই মহাবিপর্যয়ের মুখে ভারতীয় ব্যাটিং বিভাগ। অভিষেক শর্মা, ঈশান কিষান, তিলক বর্মা, রিঙ্কু সিং, হার্দিক পাণ্ডিয়া। ব্যাটিং অর্ডারের তাবড় তাবড় বড় নাম ব্যর্থ। তবে এটা নিয়ে খুব বিশেষ চিন্তত নন ‘দাদা’। তাঁর মতে, প্রতিযোগিতা যত গড়াবে, তত টিম ইন্ডিয়ার ধার বাড়বে। ---- আজকাল

সৌরভ বলছেন, “খুবই শক্তিশালী দল ভারত। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সমস্ত বিভাগেই অসাধারণ ভারসাম্য রয়েছে। বিশ্বকাপ যত এগোবে, দল আরও ভালো খেলবে। ছন্দ ফিরে আসবে। ভারতই ট্রফি জেতার দাবিদার। এই দলকে হারানো কঠিন।” বিশ্বকাপের প্রথম ম্যাচে দেখা গিয়েছে চালিয়ে খেলতে গিয়ে উইকেট দিয়ে আসছেন ব্যাটাররা। একটা সময় ৪৬ রানে ৪ উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে অধিনায়ক সূর্যকুমার যাদবের দুর্ধর্ষ ব্যাটিংয়ে কোনওক্রমে টিম ইন্ডিয়ার মানরক্ষা হয়। মহারাজের কথায়, “টি-টোয়েন্টি তো এরকমই। আগ্রাসী হতেই হবে। ওরা প্রত্যেকে অসাধারণ ক্রিকেটার। অনেক দিন ধরেই এমন খেলছে। কিন্তু ওরা তো মানুষ। তাই এক-আধদিন ব্যর্থতা আসতেই পারে।

পাকিস্তান প্রসঙ্গে সৌরভ বলেন, “ওদের না খেলার তো কোনও কারণ নেই। কেন খেলবে না, সেটাই বুঝতে পারছি না। বিশ্বকাপে ওরা ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কায় খেলবে। তাহলে সমস্যাটা কোথায়? এটা বিশ্বকাপ। তাই প্রতিটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। সেই কারণে পাকিস্তান না খেললেই আমি সবথেকে অবাক হয়ে যাব।” উল্লেখ্য, একদিন আগেই ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি না হয়, সেই ব্যাপারে আইসিসিকে পরামর্শ দিয়েছিলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। তাছাড়াও দুই দেশের মধ্যে খেলাধুলা এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে দীর্ঘদিনের ভারসাম্যহীনতাকে তুলে ধরেছেন। সাফ জানান, ভারতই সব সময় সাহায্যের হাত বাড়ায়। এবার সুর চড়ালেন সৌরভও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়