শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৭:১৩ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২১, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমছে সাকিব-মোস্তাফিজের কোয়ারেন্টাইন, দুইবার কোভিড পরীক্ষায় নেগেটিভ আসলে ছাড়

মাহিন সরকার: [২] ভারত থেকে দেশে ফেরা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।

[৩]কিন্তু দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আবেদনের প্রেক্ষিতে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসছে মন্ত্রণালয়। জানা গেছে, ১৪ দিনের কোয়ারেন্টাইন নয়, দুইবার কোভিড পরীক্ষায় নেগেটিভ আসলে তাদের কোয়ারেন্টাইনে ছাড় দেবে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

[৪]গত বৃহস্পতিবার সাকিব ও মোস্তাফিজ আইপিএল খেলে দেশে ফেরেন। ভারত করোনা মহামারীতে বিপর্যস্ত। এজন্য ভারত থেকে দেশে ফেরাদের জন্য কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করে সরকার। সাকিব ও মোস্তাফিজের জন্য ছাড় দেয়নি। তারা দুজনই নিজেদের ব্যবস্থায় পাঁচ তারকা হোটেলে কোয়ারেন্টাইনে আছেন।

[৫]দুয়ারে কড়া নাড়ছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ। কিন্তু এখনো জাতীয় ক্রিকেট দলের পুরো স্কোয়াড অনুশীলনে অংশ নিতে পারেনি। হোম কোয়ারেন্টাইনে আছেন শ্রীলঙ্কা থেকে ফেরা ৮ ক্রিকেটার। তাদের মাঠে ফেরার জন্য লাগবে কোভিড নেগেটিভ ফল। কিন্তু সাকিব-মোস্তাফিজ?

[৬]তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষ হতে ২০ মে। সিরিজ শুরুর বাকি থাকবে দুই দিন। এজন্য সরকারের আছে তাদের কোয়ারেন্টাইন কমানোর আবেদন করে বিসিবি। তাতে সবুজ সংকেত পেয়েছেন বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী।

[৭]শনিবার ৮ মে, দুপুরে তিনি মিরপুরে বলেন, আমরা আজ একটি সবুজ সংকেত পেয়েছি। তাদের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ আসা সাপেক্ষে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করতে পারবে। আমরা আশা করছি খুব শিগগিরই তারা অংশগ্রহণ করতে পারবেন।

[৮]শনিবার সাকিবের প্রথম কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। মোস্তাফিজের পরীক্ষার ফল পাওয়া যাবে রোববার। তাদের দুজনের দ্বিতীয় পরীক্ষা করানো হবে মঙ্গলবার। দ্বিতীয় পরীক্ষার পর নেগেটিভ হলে তারা কোয়ারেন্টাইন মুক্ত হবেন, এমনটাই জানা গেছে।

[৯]তবে ঈদের আগে তাদের অনুশীলনের সুযোগ থাকছে না। ১৭ মে থেকে জাতীয় দল পুরোদমে অনুশীলন করবে। সাকিব ও মোস্তাফিজকে সেদিন থেকেই মাঠে দেখা যাবে।

  • সর্বশেষ