শিরোনাম
◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৩:২৯ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৩:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেজাল খাদ্য তৈরির অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

সুজন কৈরী: অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রির অভিযোগে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে র‍্যাবের ভ্রাম্যমান আদালত। এ সময় ছয় প্রতিষ্ঠানকে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত র‌্যাব-১০ এর সহযোগীতায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।

মঙ্গলবার র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে শুভেচ্ছা বেকারি ও কনফেকশনারিকে দুই লাখ, যমুনা বেকারি ও কনফেকশনারিকে দুই লাখ, সুপার কুলছুম বেকারি ও কনফেকশনারিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও সাগর ফুড প্রোডাক্টকে এক লাখ, কুসুম বেকারি ও কনফেকশনারিকে দুই লাখ ও সোইলী বেকারি ও কনফেকশনারিকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পাশাপশি অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্রায় দুই লাখ টাকা মূল্যের অনুমোদনহীন ভেজাল খাবার ধ্বংস করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করছিলেন।

 

  • সর্বশেষ