শিরোনাম
◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:১৪ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তামিমের ৩০ তম অর্ধশত, ঠান্ডা মাথায় খেলছে মমিনুল

রাহুল রাজ: [২] টি-টোয়েন্টি ভঙ্গীতে ব্যাট করছে তামিম। ৩ টি ছক্কা ও ১০ টি চারে ৭৬ বলেই নিজের নামের পাশে ৭০ রান।
পাল্লেকেলেতে প্রথম টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে পাঁচ উইকেট নিয়েছে বাংলাদেশ৷ বাংলাদেশের করা ৫৪১ রানের কড়া জবাব দিয়ে আজ মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে শ্রীলঙ্কা তুলে ৬৪৮ রান ৮ উইকেটে। তারা লিড পায় ১০৭ রানের। এরপর ইনিংস ডিক্লেয়ার করে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ।

[৩]এদিন শুরুতেই ধনঞ্জয়া ডি সিলভাকে বোল্ড করেন তাসকিন। এতে ৫৫৩ বলে দিমুথ করুণারত্নের সঙ্গে করা জুটিতে থামে ৩৪৫ রানে। ২৯১ বলে ১৬৬ রান তুলে বিদায় নেন ডি সিলভা। এর পরপর আবারও আঘাত হানেন তাসকিন। নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন করুণারত্নে। তার আগে ৪৩৭ বলে ২৪৪ রানের ইনিংস খেলেন লঙ্কান অধিনায়ক।

[৪]তারপর আঘাত হানেন আরেক পেসার এবাদত। নিশানাকে ১২ রানে লিটনের হাতে ক্যাচ বানিয়ে ফেরান। এসেই দারুণ খেলতে থাকা ডিকওয়ালাকে ৩১ রানে রানআউট করে এবং ৪৩ রান করা হাসারাঙ্গাকে বোল্ড করে ফেরান তাইজুল।

[৫]এর আগে ৭ উইকেটে ৫৪১ রানের প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। টাইগারদের পক্ষে নাজমুল হোসেন শান্ত ১৬৩ ও মুমিনুল হক ১২৭ রানের ইনিংস খেলেন। এ ছাড়া তামিম ইকবাল ৯০, মুশফিকুর রহিম অপরাজিত ৬৮ ও লিটন দাস ৫০ রান করেন।

[৬]সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস: ৫৪১/৭ (ওভার ১৭৩, ডিক্লেয়ার) (তামিম ৯০, সাইফ ০, শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, মুশফিক ৫৮*, লিটন ৫০; ফার্নান্দো ৪/৯৬)

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৬৪৮/৮ (১৭৯ ওভার, ডিক্লেয়ার) (থিরিমান্নে ৫৮, করুনারত্নে ২৪৪; ম্যাথুস ২৫, ধনাঞ্জয়া ১৬৬; তাসকিন ৩/১১২, তাইজুল ২/১৬৪)

তামিম ৬৩ রানে অপরাজিত ব্যাটিং করছেন। এই টেস্টেই রহিমকে টপকে বাংলাদেশের পক্ষে টেস্টে সবচেয়ে বেশি রান সংগ্রাহক তামিম। মমিনুল ১০ রানে অপরাজিত আছেন। এবং সাইফ ১ ও শান্ত ০ রানে সাজ ঘরে ফিরেছে। ৩৩ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।
বাংলাদেশ ২ উইকেট ৮২ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়