শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পাঞ্জাবকে হারিয়ে হায়দরাবাদের প্রথম জয়

রাহুল রাজ: [২]কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে অল্পের জন্য হারতে হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদকে। টানা তিন হারের পর এই আইপিএলে প্রথম জয়ের দেখা পেলো ডেভিড ওয়ার্নারের দল। বুধবার (২১ এপ্রিল) পাঞ্জাব কিংসকে ১২০ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটে জিতেছে তারা।

[৩]জনি বেয়ারস্টোর সঙ্গে ৭৩ রানেধর জুটিতে জয়ের ভিত গড়ে বিদায় নেন ওয়ার্নার। ১১তম ওভারে তিনি আউট হন ৩৭ বলে ৩৭ রান করে। আর কোনও উইকেট হারাতে হয়নি হায়দরাবাদকে। কেন উইলিয়ামসনের সঙ্গে বেয়ারস্টো অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছান। ৪৮ বলে ২ ছয় ও ৩ চারে হাফ সেঞ্চুরি করেন ইংলিশ ব্যাটসম্যান।

[৪]১৯তম ওভারের পঞ্চম বলে নিশ্চিত হয় হায়দরাবাদের জয়। ৫৬ বলে তিনটি করে চার ও ছয়ে ৬৩ রানে অপরাজিত ছিলেন বেয়ারস্টো। ১৬ রানে খেলছিলেন উইলিয়ামসন।

[৫]তিন ম্যাচ পর আইপিএলের পয়েন্ট টেবিলের শেষ দিকের দুই দল পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি। চেন্নাইয়ের চেপুকে এমএ চিদম্বরম স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে ব্যাট হাতে ভুগলো পাঞ্জাব। ১৯.৪ ওভারে ১২০ রানে অলআউট তারা।

[৬]জিতে শুরু করা পাঞ্জাব টানা দুটি হারের পর জয়ে ফিরতে মরিয়া। আর একটিও জয় না পাওয়া হায়দরাবাদের আকাঙ্ক্ষা আরও তীব্র। টস জিতে ব্যাট করতে নেমে গত ম্যাচের দুই হাফ সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল (৪) ও মায়াঙ্ক আগারওয়াল (২২) ব্যর্থ। দলীয় ৩৯ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার।

[৭]বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইলের ১৫ রানের ইনিংসে ছিল কেবল দুটি চার। এছাড়া শাহরুখ খানের ২২ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেন। ব্যাটিং ব্যর্থতায় ৬ উইকেট হারিয়ে ১৭তম ওভারে একশর কোটা পূরণ করেন পাঞ্জাব। এই ধাক্কা সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছিল তাদের জন্য। ইনিংসের দুই বল বাকি থাকতে ১২০ রানে অলআউট হয় তারা।

[৮]খলিল আহমেদ হায়দরাবাদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি উইকেট পান অভিষেক শর্মা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়