শিরোনাম
◈ ছুটির দিনে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ডলারের শক্তিতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ◈ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু নিশ্চিত ভেবেছিলেন, ‘মায়ের নাম্বারটা লেখেন’ বলার পর যা ঘটল ◈ শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে, জানাল ভারত সরকার ◈ ‘গো বিগ’ কৌশলে ইরানে বড় অভিযানের ছক যুক্তরাষ্ট্রের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ শ‌নিবার সা‌ফের ড্র, নি‌ষেধাজ্ঞা প্রত‌্যাহার হ‌লে নেপাল খেল‌বে বাংলাদেশ গ্রুপে  ◈ দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকারমন্ত্রী ◈ রাজধানীবাসীর জন্য আসছে আরও একটি মেট্রোরেল ◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে কাল থেকে গণপরিবহনে বাধ্যতামূলক জিপিএস ◈ গঙ্গা পানিচুক্তি: বিলম্ব না করে বাংলাদেশের সঙ্গে আলোচনা শুরুর সুপারিশ ভারতের সংসদীয় কমিটির

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৭:৪৯ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাদেজাকে অসম্মান করলো সৌরভের বোর্ড, প্রতিবাদে সরব ভন থেকে প্রসাদ

স্পোর্টস ডেস্ক : [২] জাদেজাকে কার্যত অপমানই করেছে। এমনটাই মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। বোর্ডের তরফে সম্প্রতি কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম প্রকাশ করা হয়েছে। এ’ প্লাস গ্রেডে রয়েছেন মাত্র তিনজন- বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরা (বার্ষিক ৭ কোটি টাকা)। বার্ষিক ৫ কোটি টাকার ক্যাটাগরিতে রয়েছেন হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও অজিঙ্কা রাহানেরা।

[৩] এখানেই সমস্যা। জাদেজাকে কেন বিরাট কোহলি-রোহিত শর্মাদের সঙ্গে এ’ প্লাস গ্রেডে রাখা হল না, তা নিয়েই এবার প্রশ্ন তুলে দিয়েছেন মাইকেল ভন। বার্ষিক চুক্তির ক্যাটাগরিতে বেশ কিছু তারকার অবনমন ঘটেছে, যেমন- কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল। তবে জাদেজার এ প্লাস ক্যাটাগরিতে না থাকার বিষয়টি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

[৪] মাইকেল ভন বরাবর ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে মুখ খোলেন। নিজের মত প্রকাশে কখনো কার্পণ্য করেননা তিনি। তিন ফরম্যাটের ক্রিকেটে নিয়মিত খেলা সত্ত্বেও জাদেজার এই এ’ প্লাস গ্রেডে অন্তর্ভুক্তি না পাওয়ার বিষয়টি নিয়েই এবার সরব হয়েছেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার। নিজের টুইটার একাউন্ট থেকে মাইকেল ভন লিখে দিলেন,লজ্জা! বিরাটের পিছনেই ওঁর থাকা উচিত ছিল।

[৫] শুধু মাইকেল ভন-ই নন, জাদেজার শীর্ষ ক্যাটাগরিতে না থাকার বিষয়টি অবাক করেছে নির্বাচক কমিটির প্রাক্তন চেয়ারম্যান এমএসকে প্রসাদকেও। ক্রিকবাজ-কে প্রসাদ জানিয়ে দিয়েছেন, জাদেজা একদম এ’ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার। নিয়ম অনুযায়ী, যারা তিন ফরম্যাটেই খেলে এবং ভাল আইসিসি র‌্যাঙ্কিং রয়েছে, তাদেরই এই গ্রেডে রাখা হয়। তাই এ’ প্লাস ক্যাটাগরিতে ওঁকে না রাখার কোনো কারণ দেখতে পারছি না। খুব শিগগিরই এই শীর্ষ গ্রেডে পন্থকে দেখতে পাচ্ছি। এখনো ও নিয়মিত নয়। তবে ওঁকে এই ক্যাটাগরি থেকে বেশিদিন বাইরে রাখা যাবে না। জাদেজা এবং পন্থকে শিগগিরই এই ব্র্যাকেটে দেখা যাবে। - ইন্ডিয়ানএক্সপ্রেস/ এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়