শিরোনাম
◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত ◈ ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’ ◈ বোমা আতঙ্কে ৫২ মিনিট বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রো স্টেশন, তল্লাশিতে মিলল পান-জর্দার কৌটা (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত ◈ প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাত শে‌ষে যুক্তরা‌স্ট্রের বি‌শেষ দূত বল‌লেন, শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা ◈ সৌদি আর‌বের প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার অর্থ কী? ◈ গালিগালাজ কোনো সমস্যার সমাধান নয়, যারা আমাকে গালি দিয়েছে, তাদের ক্ষমা করে দিলাম: ভিডিও বার্তায় মোদি ◈ উড়ন্ত বিমানের ডানায় জ্যান্ত সাপ! ভিডিও ভাইরাল

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ১১:২৩ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ১১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনদুর্ভোগ লাঘব করলেন নিভৃতচারী সমাজসেবক আলহাজ্ব আলকাছ উদ্দিন খন্দকার

রাজু আহমেদ রমজান: গণমানুষের দুর্ভোগ লাঘব করতে নিজ অর্থায়নে রাস্তা মেরামত করালেন সুনামগঞ্জের নিভৃতচারী সমাজসেবক আলহাজ্ব আলকাছ উদ্দীন খন্দকার। তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি পদে রয়েছেন তিনি।

জানা গেছে,শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তঘেঁষা চাঁনপুর (নয়াছড়া) এলাকার ভাঙ্গন কবলিত রাস্তাটি নিজ অর্থায়নে সংস্কার করালেন জনবান্ধব এই সমাজসেবক। ফলে দীর্ঘ মেয়াদি জনদূর্ভােগের সমাধান হয়।

এ প্রসঙ্গ রজনীলাইন গ্রামের হেকমত আলী, সিদ্দিক মিয়াসহ এলাকাবাসী জানিয়েছেন, গতবছরে পাহাড়ি ঢলে বড়ছড়া-সুনামগঞ্জ যাতায়াতের এই রাস্তাটি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চানপুর (নয়াছড়া) এলাকায় ব্যাপক ভাঙ্গন সৃষ্টি হয়। দীর্ঘদিনেও রাস্তাটি মেরামতে এগিয়ে আসেনি সড়ক মেরামতকাজে নিয়োজিত সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গত ৩০ মার্চ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত শহীদ সিরাজ (বীর বিক্রম) লেক এলাকায় তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের ১২তম সাধারন সভায় উপস্থিত এলাকাবাসী রাস্তাটি মেরামতের দাবি তুলেন। এরই প্রেক্ষিতে নিজ অর্থায়নে শুক্রবার রাস্তাটি সংস্কার করে গনমানুষের চলাচল উপযোগী করে দেন এই সমাজসেবক। তাঁর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়সহ রাস্তায় চলাচলকারী মানুষজন।

রাস্তা সংস্কার চলাকালে উপস্থিত ছিলেন আলহাজ্ব আলকাছ উদ্দীন খন্দকার, বড়ছড়া গ্রামের ব্যবসায়ী জাহের আলী, স্হানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন, সদস্য সম্রাট মিয়া, সাবেক সদস্য নাসির উদ্দীন, জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আবুল খায়ের সহ স্হানীয় এলাকাবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়