শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৯:০৪ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৯:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার ২য় ঢেউ মোকাবেলায় ৫৭২ কোটি ৯ লক্ষ ২৭ হাজার টাকা বরাদ্দ করেছে সরকার

আনিস তপন: [২] দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ করা হয়েছে। এই অর্থ দিয়ে সরকারের মানবিক সহায়তার আওতায় প্রায় ১ কোটি ২৪ লক্ষ ৪১ হাজার ৯০০ পরিবারকে এ আর্থিক সহায়তা দেয়া হবে।

[৩] ভিজিএফ কর্মসূচির আওতায় সারাদেশের ৬৪ টি জেলার ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লক্ষ ৭৯ হাজার ২০৩ টি কার্ড এবং ৩২৮টি পৌরসভার জন্য ১২ লক্ষ ৩০ হাজার ৭৪৬ টি কার্ডসহ মোট ১ কোটি ৯ হাজার ৯৪৯টি ভিজিএফ কার্ডের বিপরীতে ৪৫০ কোটি ৪৪ লক্ষ ৭৭ হাজার ৫০ টাকা বরাদ্দ প্রদান করা হয়।

[৪] পরিবার প্রতি ১০ কেজি চালের সমমূল্য অর্থাৎ কার্ড প্রতি ৪৫০ টাকা হারে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলাসমূহের জন্য ৩৯৫ কোটি ৬ লক্ষ ৪১ হাজার ৩৫০ টাকা এবং পৌরসভাসমূহের জন্য ৫৫ কোটি ৩৮ লক্ষ ৩৫ হাজার ৭০০ টাকা বরাদ্দ দেয়া হয়।

[৫] কোভিড পরিস্থিতিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তার জন্য ১২১ কোটি ৬৪ লক্ষ ৫০ হাজার টাকা দেয়া হয়েছে।

[৬] দেশের ৬৪টি জেলার ৪ হাজার ৫৬৮ টি ইউনিয়নের প্রতিটিতে ২ লক্ষ ৫০ হাজার টাকা হারে মোট ১১৪ কোটি ২০ লক্ষ টাকা মানবিক সহায়তা হিসেবে দেয়া হবে।

[৭] সারাদেশের ৩২৮ টি পৌরসভার অনুকূলে মোট ৫ কোটি ৬৭ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে এ ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য ২ লক্ষ টাকা, বি ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং সি ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য ১ লক্ষ টাকা হারে বরাদ্দ করা হয়েছে।

[৮] ঢাকা দক্ষিণ ও উত্তর, গাজীপুর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য ৭ লক্ষ টাকা হারে বরাদ্দ দেয়া হয়।

[৯] ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং সিলেট সিটি কর্পোরেশনের জন্য ৫ লক্ষ টাকা হারে বরাদ্দ দেয়া হয়।

তাছাড়া দেশের ৬৪ টি জেলার জেলা প্রশাসনের অনুকূলে এ ক্যাটাগরির জন্য ২ লক্ষ টাকা, বি ক্যাটাগরির জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং সি ক্যাটাগরির জন্য ১ লক্ষ টাকা হারে মোট ১ কোটি ৭৭ লক্ষ বরাদ্দ দেয়া হয়েছে।

 

  • সর্বশেষ