শিরোনাম
◈ উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমাই পাহাড় কাটা, হুমকিতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জীববৈচিত্র্য ◈ দেশে গ্যাস উৎপাদনে বড় ধস, এক বছরে কমেছে ৬৮ বিলিয়ন ঘনফুট: এলএনজি আমদানিনির্ভরতা বাড়ার শঙ্কা ◈ আ‌মে‌রিকা হামলা কর‌লে উপসাগরজুড়ে পাল্টা আঘাতের পরিধি বাড়াবে ইরান: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতি‌বেদন ◈ ইসরায়েলের প্রতিরক্ষায় ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের ◈ দুই মাস আগে আপত্তি, এখন ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর পাশে এএফসি  ◈ বাংলাদেশের রাজনীতিতে ‘গুপ্ত’ বিতর্ক কেন, বিএনপি-জামায়াতের বিরোধে বাড়ছে অবিশ্বাস? ◈ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪৮ ঘণ্টার মধ্যে রূপ নিতে পারে, বাংলাদেশে বৃষ্টির আভাস ◈ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৩, আহত অন্তত ১৬ ◈ ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব জানুয়ারি-ফেব্রুয়ারিতে ◈ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৫:০১ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৯:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মওদুদ আহমেদ আগরতলা ষড়যন্ত্র কোন মামলার অ্যাপয়েন্টেড আইনজীবী ছিলেন না: প্রধানমন্ত্রী

মনিরুল ইসলাম: [২] বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মওদুদ আহমদ আগরতলা ষড়যন্ত্র মামলার আইনজীবী ছিলেন বলে লিখেছেন। আসলে তিনি আগরতলা ষড়যন্ত্র মামলার কোন অ্যাপয়েন্টেড আইনজীবী ছিলেন না। তিনি ড. কামাল হোসেনের সঙ্গে ঘুরতেন। বঙ্গবন্ধুর পিএসের সঙ্গে ঘুরতেন। বিশেষ করে ব্যারিস্টার আমিরুল ইসলামের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল।

[৩] প্রধানমন্ত্রী বলেন, মওদুদ আহমদ অনেক লেখা মনের মাধুরী মিশিয়ে লিখেছেন। রাজনীতিতে তাঁর বারবার দলবদল করার অভ্যাস ছিল।

[৪] বৃহস্পতিবার জাতীয় সংসদে শোকপ্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা শেখ হাসিনা এ সব কথা বলেন। চলমান সংসদের সরকারদলীয় সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে ওই শোকপ্রস্তাব আনা হয়। পাশাপাশি দেশের বিশিষ্টজনদের মৃত্যুতেও সংসদে শোক প্রকাশ করা হয়। রেওয়াজ অনুযায়ী, চলমান সংসদের কোনো সদস্যের মৃত্যুর পরের অধিবেশনের প্রথম বৈঠক শোক প্রকাশের পর মুলতবি করা হয়। মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বৈঠকের অন্যান্য কার্যক্রম মুলতবি করা হয়।

[৫] মহামারির মধ্যেও সংবিধানের নিয়ম রক্ষায় আজ বেলা ১১টায় শুরু হয় চলতি সংসদের দ্বাদশ অধিবেশন। সাংসদেরা স্বাস্থ্যবিধি মেনে অধিবেশনে যোগ দেন।

[৬] মাহমুদ উস সামাদের মৃত্যুতে শোক জানিয়ে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, এই সংসদের অনেক সদস্যকে হারাতে হয়েছে, এটা দুর্ভাগ্যজনক। মাহমুদ উস সামাদ চৌধুরী একজন ভালো সংগঠক ছিলেন। তাঁর মধ্যে মানুষের জন্য কাজ করার আগ্রহ ছিল। কয়েক দিন আগেও তাঁর সঙ্গে কথা হয়েছে, তিনি সব সময় সক্রিয় ছিলেন। চিকিৎসার জন্য ব্যবস্থা নিতে না নিতেই চলে গেলেন।

  • সর্বশেষ