শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ০৮:৩২ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালিয়াকৈরে দোকানে হামলা ভাংচুর লুট, গ্রেপ্তার-১

মো.ফজলুল হক: গাজীপুরের কালিয়াকৈরের পাঁচলক্ষি কালামপুর এলাকায় মঙ্গলবার বিকেলে পূর্ব শত্রুতার জের ধরে দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও নগদ টাকা ও মোবাইল সেট লুট করার অভিযোগে উঠেছে।

এঘটনায় পুলিশ লুটকারী সুরুজ মিয়া (৪৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সুরুজ একই গ্রামের আব্দুল মজিদের ছেলে। এঘটনায় দোকানদার সোহেল মাহমুদ বাদী হয়ে কালিয়াকৈর থানায় দুইজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার অপর আসামী হলো সুরুজ মিয়ার ছেলে আতিকুর রহমান আশিক (১৮)।

পুলিশ, এলাকাবাসী ও অভিযোগে জানা গেছে, একই গ্রামের সোহেল মাহমুদের সাথে গ্রেপ্তারকৃত সুরুজ মিয়ার সাথে নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। গতকাল মঙ্গলবার বিকেলে বাদী সোহেল মাহমুদ নিজের দোকানে বসে বেচাকিনার সময় হঠাৎ সুরুজ মিয়ার নেতৃত্বে ৪-৫জনের একদল লোক লাঠিশোটা ও রড নিয়ে এসে হামলা চালায়। এসময় সোহেল মাহমুদকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে তার দোকানের ক্যাশে থাকা নগদ ৭৫হাজার টাকা, একটি দামী মোবাইল সেট নিয়ে যায়। এসময় দোকানে হামলা চালিয়ে প্রায় দেড় লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি করে দ্রুত চলে যায়। খবর পেয়ে আশপাশের স্থানীয়রা এগিয়ে এসে দোকানদার সোহেল মাহমুদকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়।

মামলার বাদী সোহেল মাহমুদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা  আমাকে হত্যার জন্য হামলা করেছে। পরে প্রতিপক্ষরা আমার দোকানের মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী জানান, এঘটনায় সুরুজ মিয়া নামের একজনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ