শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৩২ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বসুন্ধরার ৩ মিনিটের ঝড়, পিছিয়ে পড়েও জিতেছে বসুন্ধরা কিংস

মাহিন সরকার: [২] শুরুতে গোল করে এগিয়ে গেল সাইফ স্পোর্টিং। পরবর্তীতে বসুন্ধরা কিংস ম্যাচে সমতা এনে এগিয়েও যায়। শেষ দিকে আবার পেনাল্টি থেকে সমতায় ফেরার সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হলো সাইফ।

[৩] যার খেসারত দিতে হলো ৩ পয়েন্ট হারিয়ে। শনিবার সাইফকে ২-১ গোলে হারিয়ে বসুন্ধরা চলমান রেখে তাদের জয়রথ। অন্যদিকে ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচে উত্তর বারিধারা-আরামবাগ ৪-৪ গোলে ড্র করেছে।

[৪] বসুন্ধরা কিংস ১০ ম্যাচে নবম জয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। সাইফ ৯ ম্যাচে চতুর্থ হারে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। অন্যদিকে আরামবাগ ৯ ম্যাচে প্রথম পয়েন্ট নিয়ে তলানিতেই আছে। সমান ম্যাচে বারিধারা ষষ্ঠ ড্রতে ৬ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়