শিরোনাম
◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায় ◈ বড় দুঃসংবাদ লোডশেডিং নিয়ে! ◈ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু ◈ হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু ৯৬০ ◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:২০ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক ওভারে ৫ ছক্কা হাকিয়ে ধ্বংসাত্মক ইনিংস খেললেন শচীনপুত্র অর্জুন

স্পোর্টস ডেস্ক : ]২] আইপিএলে কি দল পাবেন শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার? এ বছরের আইপিএল নিলামে অর্জুন প্রথমবারের মতো নিজের নাম অন্তর্ভুক্ত করার পর থেকেই এ নিয়ে কৌতূহল ক্রিকেটপ্রেমীদের।

[৩] এরই মধ্য আইপিএল নিলামের সংক্ষিপ্ত তালিকায়ও জায়গা করে নিয়েছেন অর্জুন। আর আইপিএল নিলামের আগে তো দুরন্ত পারফরর্ম্যান্স মেলে ধরলেন ২১ বছর বয়সী তরুণ। মূলত পেস বোলার হলেও ব্যাটে-বলে ঝড় তুলতে দেখা গেছে অর্জুনকে। তার ব্যাটে ভর করে ম্যাচ জিতেছে এমআইজি ক্রিকেট ক্লাব।

[৪] পুলিশ শিল্ডে ইসলাম জিমখানার বিপক্ষে ম্যাচে জুনিয়র টেন্ডুলকর ১ ওভারে ৫টি ছক্কা মারেন। বোলার ছিলেন অফ-স্পিনার হাসির দাফেদার। ৩১ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন অর্জুন। ধ্বংসাত্মক ইনিংসে তিনি মোট ৫টি চার ও ৮টি ছক্কা মারেন। বল হাতে ৪১ রানের বিনিময়ে ৩টি উইকেটও দখল করেন তিনি। লকডাউনের পর মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আয়োজিত এটিই প্রথম টুর্নামেন্ট।

[৫] টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে এমআইজি ক্রিকেট ক্লাব নির্ধারিত ৪৫ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৩৮৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ইসলাম জিমখানা ৪১.৫ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায়। ১৯৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে যায় এমআইজি ক্রিকেট ক্লাব।

[৬] আইপিএল নিলামের অর্জুনের নূন্যতম মূল্য ২০ লাখ রুপি। এ বছর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে সিনিয়র ক্রিকেটে অভিষেক হয় তার। তাতেই আইপিএল নিলামে নাম তোলার ছাড়পত্র পান অর্জুন। - জি নিউজ/ দেশরূপান্তর/ আজকাল

  • সর্বশেষ