শিরোনাম
◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২২ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের স্বত্ব বিক্রি

মাহিন সরকার : [২] পৃষ্ঠপোষক ছাড়াই বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ চলছিল। তবে এখন আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) পেছনে ফিরে তাকাতে হবে না। আগামী তিন বছরের জন্য প্রিমিয়ার লিগের স্বত্ব কিনে নিয়েছে কে স্পোর্টস। লিগের পাশাপাশি ফেডারেশন কাপ ও চ্যাম্পিয়নশিপ লিগও থাকছে তাদের আওতায়। এছাড়া একই সময়ের জন্য (তিন বছর) সম্প্রচার স্বত্ব কিনেছে ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস।

[৩] সোমবার ১ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। বাফুফের পক্ষে চুক্তি স্বাক্ষর করেছেন সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী, কে স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক ফাহাদ করিম ও টি স্পোর্টসের ইসতিয়াক সাদেক।

[৪] চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, বাংলাদেশের ফুটবলে সোমবার ১ ফেব্রুয়ারি বিশেষ একদিন। একদিকে তিন বছরের লিগ স্বত্ব বিক্রি। অন্যদিকে টিভি স্বত্বও বিক্রি করলো। এর আগে কখনও এ রকম হয়নি।

[৫] কে স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক ফাহাদ করিমের বলেন, আমরা বাংলাদেশের ফুটবলের সঙ্গে রয়েছি। এর আগে আন্তর্জাতিক টুর্নামেন্ট করেছি। এবার ঘরোয়া ফুটবলে যুক্ত হচ্ছি। আশা করি বাফুফে, কে স্পোর্টস ও টি স্পোর্টস মিলে সুন্দর কিছু উপহার দেবো ফুটবল প্রেমীদের।

  • সর্বশেষ