শিরোনাম
◈ শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে বাংলাদেশে আসছে ২০টি ট্রেনের কোচ ◈ ভেনেজুয়েলার পর ৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান ◈ ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই শক্তিশালী ভূমিকম্প, ১ লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা! ◈ হাইতির বিপক্ষে নাটকীয় জয়ে নকআউটে মরক্কো ◈ ঢাকার কাছে ভূমিকম্পের উৎস, বড় ঝুঁকির আশঙ্কা কতটুকু? ◈ পর্যটক ও বাসিন্দাদের জন্য ‘সিভিলিটি গাইডবুক’ আনছে দুবাই ◈ লাল কার্ডের পর এবার ৫ ম্যাচ নিষিদ্ধ কাতারের মিডফিল্ডার ◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ০৬:২৮ বিকাল
আপডেট : ১৭ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমন মৌসুমে ধান ও আতপ চাল কিনবে সরকার, নতুন দাম নির্ধারণ

আসন্ন আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৫০ হাজার মেট্রিক টন ধান, ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

রোববার (৯ নভেম্বর) মন্ত্রীপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভাপতি ড. সালেহউদ্দিন আহমেদ, উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাপতিত্বে এ সিদ্ধান্ত হয়।

আগামী ২০ নভেম্বর থেকে সারা দেশে আমন মৌসুমের ধান চাল সংগ্রহ শুরু হবে। এই সংগ্রহ অভিযান ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 

সরকার প্রতি কেজি সেদ্ধ চালের সংগ্রহ মূল্য ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর আমন মৌসুমের ধান চালের সংগ্রহ মূল্য বৃদ্ধি করা হয়েছে।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে খাদ্য উপদেষ্টা বলেন, আমন ধানের উৎপাদন খরচ বোরো মৌসুমের থেকে কম। কারণ এই সময় বৃষ্টি থাকে, ফলে সেচের খরচ কম হয়। কখনও কখনও সেচ খরচ লাগেই না। তারপরও কৃষকদের বিষয়টি বিবেচনা করে গত বছরের তুলনায় এ বছর আমন মৌসুমে ধান চালের সংগ্রহ মূল্য বৃদ্ধি করা হয়েছে। আশা করছি সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আসন্ন আমন মৌসুমে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়