শিরোনাম
◈ আ‌র্জেন্টিনা কখনো হাল ছাড়ে না: ‌কোচ স্কালোনি ◈ নারী ক্রিকেটের পাইপলাইন আরো শক্তিশালী কর‌তে বি‌সি‌বি ‌বিভাগীয় মেন্টর নি‌য়োগ দি‌চ্ছে  ◈ বিশ্বজুড়ে বাড়ছে ডেঙ্গু, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ◈ অর্থনৈতিক সংকট কাটিয়ে উচ্চ মধ্যম আয়ের দেশে হিসেবে মর্যাদা পেল শ্রীলঙ্কা ◈ রেকর্ডভাঙা তাপদাহে ফ্রান্সে আরও ২,০২৫ জনের প্রাণহানি ◈ রুদ্ধশ্বাস লড়াই শেষে ৩-২ ব্যবধানে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ◈ রপ্তানির প্রধান খাতে ধাক্কা, কমেছে পোশাক শিল্পের বৈদেশিক আয় ◈ ট্রাম্প কি বালোগানের নিষেধাজ্ঞা তুলে দিতে পারবেন? সমর্থকদের জল্পনা ◈ অবশেষে দেড় লাখ টাকায় মীমাংসা, ১২ দিন অনশনের শেষে প্রেমিকের বাড়ি ছাড়লেন নুসরাত! ◈ শেরওয়ানির জন্য আড়াই ঘণ্টা ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা, ভোগান্তিতে শতাধিক যাত্রী

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০৬:৪৬ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যাপিটিল তাণ্ডবের পর ১৯ পুলশি র্কমর্কতা করোনা আক্রান্ত

রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ৬ জানুয়ারি অধিবেশন চলাকালীন ক্যাপিটলে হামলা চালায় ট্রাম্পের উগ্রবাদী সমর্থকেরা। এ ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন মারা যাওয়া ছাড়াও তাদের ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। সিএনএন

[৩] ক্যাপিটল পুলিশ লেবার কমিটির চেয়ারম্যান গাস পাপাথানসিয়ো জানান, ওইদিন যেসব পুলিশ কর্মকর্তা ক্যাপিটলে দায়িত্ব পালন করেন তাদের সবাইকে কোভিড টেস্ট করানো হচ্ছে।

[৪] স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা, বিপুলসংখ্যক মানুষ মাস্ক ছাড়া কংগ্রেস ভবনে ঢুকে পড়ে, যাদের অনেকে চিৎকার করছিল, ধাক্কাধাক্কি করছিল, যার ফলে করোনাভাইরাস সহজে ছড়িয়ে পড়ে। এ ছাড়া অনেক পুলিশ কর্মকর্তাদের ওপর তারা চড়াও হন।

[৫] এ ছাড়া হামলার পর কোভিড টেস্টে পজিটিভ এসেছে ৪ জন কংগ্রেস সদস্যেরও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়