শিরোনাম
◈ কারিগরি শিক্ষায় ‘শিখবে-তৈরি করবে-আয় করবে’ মডেলের প্রস্তাব ◈ লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সংবিধান সংশোধনে সর্বস্তরের মতামত গ্রহণে উদ্যোগ, ডিসেম্বরেই প্রতিবেদন প্রস্তুতের লক্ষ্য ◈ সমঝোতার নতুন ধারা: কার্যকর সংসদ গঠনে সরকার–বিরোধী একসুর ◈ জুলাই-আগস্টে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ডলার ◈ টানা বৃষ্টি-ঝড়ে বিপর্যস্ত উত্তর প্রদেশ, তিন দিনে ৫৬ জনের মৃত্যু ◈ আবাসনে এডিবির ১০ কোটি ডলার ঋণ : বাড়ি নির্মাণে সুবিধা পাবে ৪০ হাজার পরিবার ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূলহোতাসহ গ্রেফতার ৪ ◈ হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ ও দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ০৫:২৯ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কর্পোরেট ট্যাক্স বাবদ এনবিআরকে ৪৩ কোটি ৫১ লাখ টাকা দিলো আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: [২] বুধবার আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রাতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক-উল-আলম কর্পোরেট ট্যাক্স বাবদ টাকার চেক জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছে চেকটি হস্তান্তর করেন।

[৩] আনসার ও গ্রাম প্রাতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (জনসংযোগ) মেহেনাজ তাবাসসুম রিবেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমৃদ্ধ এবং স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় গর্বিত অংশীদার হওয়ার জন্য আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এ প্রয়াস।

[৪] অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনবিআরের এলটিইউর কর কমিশনার মো. ইকবাল হোসেন, স্টাফ অফিসার টু চেয়ারম্যান উপ-পরিচালক সৈয়দ ইফতেহার আলী এবং ব্যাংকের ডিজিএম মো. শিব্বির আহমেদ, ডিজিএম বাদল চন্দ্র দেবনাথ ও এজিএম গণ প্রসাদ বিশ্বাস।

  • সর্বশেষ