শিরোনাম
◈ বৈশ্বিক দুর্যোগে সবচেয়ে নিরাপদ দেশ হতে পারে অস্ট্রেলিয়া, যে কারণে এগিয়ে নিউজিল্যান্ডও ◈ বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪, আহত ৮ ◈ শেষ দুই মি‌নি‌টে ২ গোল ক‌রে জিত‌লো আর্সেনাল ◈ এমবাপ্পের জোড়া গোল, লা লিগায় জ‌য়ে ফির‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ আদানির বিদ্যুৎ এখন গলার কাঁটা ◈ সংসদে গঠনমূলক আলোচনা ও দায়িত্বশীল ভূমিকার জন্য স্পিকার-ডেপুটি স্পিকারের প্রশংসা ◈ বিমানবন্দরে প্রবাসীদের টার্গেট করে সক্রিয় শতাধিক অপরাধী চক্র, সিসিটিভিতে নজরদারি জোরদার ◈ লিভারপুল আবার পয়েন্ট হারাল, এবার হোঁচট খেলো চেলসিও ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে ব্রিকসের আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত ◈ হরমুজের পর বাব-আল-মান্দেবও হাতছাড়া, নতুন সংকটে ট্রাম্প

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২০, ১০:৪৩ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২০, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিবেল মনোয়ার: ভালো মেয়েরা চাহিদার সাগরে ডুব দিয়ে থাকে না, অন্যকে ভালো রাখার সাগরে ডুব দেয়

রিবেল মনোয়ার: ঘণ্টার পর ঘণ্টা মেসেঞ্জারে কথা বলাকে প্রেম বলে না। যেই মেয়েটা প্রতিদিন নিয়ম করে ৪-৫ ঘণ্টা আপনার সাথে কথা বলতে চায়, সে আসলে আপনার সাথে প্রেম করছে না, সে আপনার ক্যারিয়ার নষ্ট করছে। স্কিনশট দিয়ে রাখেন। দুদিন পর এই মেয়েটাই আপনার ক্যারিয়ারের দোহাই দিয়ে বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে। রাত দুইটার সময় কল দিয়ে কোনো মেয়ে যদি আইসক্রিম খাওয়ার বায়না করে আর আপনি যদি বোকার মতো দৌড়ে গিয়ে আইসক্রিম কিনে দিয়ে আসেন, তাহলে সেই মেয়ে আপনার সাথে প্রেম করছে না, সে আপনার সাথে ঢং করছে। ঢং আর প্রেম এক জিনিস না। জীবনটা হিন্দি সিনেমা না। আপনিও শাহরুখ খান না। আপনার প্রেমিকাও কাজল না। অনেক মেয়ে জানেই না যে, ঘণ্টার পর ঘণ্টা কথা না বলেও প্রেম করা যায়। রাতের পর রাত ন্যাকামি না করেও প্রেমিকা হওয়া যায়। তিতা সত্য হচ্ছে, সব মেয়ে প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না। ওই মেয়েটাই প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে, যেই মেয়েটা আপনার ক্যারিয়ারের কথা ভাবে, যেই মেয়েটা আপনার সুবিধা বুঝে, অসুবিধা বুঝে, যেই মেয়েটা আপনার কষ্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, দেয়ালে পিঠ ঠেকে গেলে যেই মেয়েটা ভরসার হাত বাড়িয়ে দেয়, সেই মেয়েটাই প্রকৃত প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে। দিনশেষে একটা কথা মাথার ভিতর ঢুকিয়ে রাখেন-
ভালো মেয়েরা চাহিদার সাগরে ডুব দিয়ে থাকে না, ভালো মেয়েরা অন্যকে ভালো রাখার সাগরে ডুব দিয়ে থাকে। (সংগৃহীত)

 

  • সর্বশেষ