শিরোনাম
◈ ‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’ : তারেক রহমানের উদ্দেশ্যে নাহিদ ইসলাম ◈ ‌কোচ জিদানের প্রথম ফ্রান্স দলে ৫ নতুন মুখ ◈ ইউনিয়ন বার্লিনের জা‌লে বায়ার্ন মিউনি‌খের ৭ গোল, হ‌্যা‌রি কেইনের রেকর্ড ◈ ইং‌লিশ লি‌গে চেলসিকে উড়ি‌য়ে দি‌লো ব্রেন্টফোর্ড ◈ বাংলাদেশসহ ২১১ সদস্যকে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে উয়েফা-কনকাকাফের চিঠি ◈ রূপপুরের প্রথম ইউনিটের কাজ শেষ, বিশ্ব পারমাণবিক শক্তির জগতে বাংলাদেশ ◈ জামায়াতের নেতৃত্বে ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চ শুরু ◈ বিদেশে জনশক্তি রপ্তানিতে ঘুরে দাঁড়ানোর আভাস, ১৭ দিনে পাড়ি ৪০ হাজার ৫৯৩ জনের ◈ টানা ৬ ঘণ্টা শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন (ভিডিও)

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ০৫:৩০ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এটিএম গোলাম কিবরিয়া : ম্যারাডোনা আন্ডারডগদের গড ছিলো,,,,একটা বস্তির পোলা ইংল্যান্ডের বুক ফেড়ে ফেলেছিলো

এটিএম গোলাম কিবরিয়া : আর্জেন্টিনার একটা সিরিয়াস প্রবলেম আছে, তারা মিডিয়োকার প্রডিউস করতে পারেনা। বিংশ শতকের সেরা বিপ্লবী, সেরা সাহিত্যিক, সেরা স্পোর্টসম্যান সব ওদের। চে, বোর্হেস, ম্যারাডোনা। থার্ড ওয়ার্লডের এক আনরিমার্কেবল কর্নারে বসে ও আমাদের সমস্ত ছোটবেলা-বড়বেলা এইসব আইকনদের প্রভাব ও উত্তাপের বাইরে ছিলোনা। ম্যারাডোনা যেদিন মারা যায় ওইদিন আমার অফিসে কুত্তাপাগল অবস্থা, একটা জব ইন্টারভিউ ছিল, এক্সাইটমেন্টের কোন কমতি নাই অথচ আমার সারাদিন মন কেমনকেমন ছিলো। আমার বয়স চল্লিশ হবে আগামী বছর, আমি একটা টিপিক্যাল সংসারী মানুষ, অথচ এক মালখোর মাদারচোদের জন্য আমার খারাপ লাগতেছিলো সারাদিন। কি একটা অবস্থা!! আমার একটা নোট ছিলো ম্যারডোনাকে নিয়ে, অইটা খুঁজতে ফেইসবুকে ঢুকছিলাম, পাইলাম না। আমি ম্যারাডোনাকে তখন থেকে ভালোবাসি যখন আমি বিশ্বাস করতাম যে Bruce Lee ঘুষি দিয়ে বিল্ডিং ফাটায়া ফেলতে পারে আর ছেলেরা মেয়েরা চুম্মা খাইলে মেয়েদের বাচ্চা হয়। ছোটবেলার নায়কদের মারা যাওয়া মানে আপনি কবরের কাছাকাছি যাচ্ছেন, এই রিমাইন্ডার। ম্যারাডোনা চিরকালীন মিসফিট ছিলো, Raw Genius আর poor social skill এর epitome ছিলো। পোপের সাথে দেখা করতে গেছে, সেইখানে পোপের ব্যাক্তিগত বাথ্রুমে গিয়ে কোকেন স্নিফ করতেছে, কতটুকু মাদারচোদ হইলে এইটা সম্ভব, চিন্তা করেন। একই লোক যখন নেপোলিকে সিরি এ জিতায়, নেপলসের সবচাইতে বড় কবরস্থানে তখন মৃতদের উদ্দেশ্য করে একটা ব্যানার টাঙ্গানো ছিলো, " You dont know what have you missed" তোমরা জানোনা তোমরা কি মিস করলা......ম্যারাডোনা আন্ডারডগদের গড ছিলো, পাঁচফুট পাঁচ ইঞ্চির একটা বস্তির পোলা ইংল্যান্ডের বুক ফেড়ে ফেলেছিলো ছিয়াশিতে, উপমহাদেশের এক ব্রিটিশবিরোধী মিসকিনের জন্য এইটা বিশাল ব্যাপার। ছিয়াশি আমি দেখিনাই, কিন্তু এই গল্পের হিরোকে আমি নব্বইতে দেখেছি। ২০১০ এর ওয়ার্ল্ডকাপে যখন আর্জেন্টিনাকে ধুয়ে ফেললো জার্মানী , তখন আমার এক কলিগ বলছিলো, " ভাই, মেসি অনেক ভালো প্লেয়ার কিন্তু মেসি ম্যারাডোনা না, ম্যারাডোনা হইলে ঠিকই জার্মানীকে হারাইতো"......এইযে ওয়ানম্যানশোশিপ, একজন মেসায়াহের জন্য আকুলতা, এইটা টিপিক্যাল থার্ড অয়ার্ল্ড ফেনোমেনা। ম্যারাডোনা এইখানে প্রবেশ করে, এইভাবে বিরাজ করে আমাদের কালেক্টিভ মেমোরিতে। আপনার যে বয়স বাড়তেছে আপনি যে ঝুনা হইতেছেন এইটা আপনি প্রতিদিন বুঝেননা, হঠাত কইরা ঠাহর করেন, ম্যারাডোনার মরণ আমাকে আমার নিত্যতার কথা স্মরণ করায়া দিতেছে, আমি জানি আমি এক বিউটিফুল বাস্টার্ডকে খেলতে দেখেছি, আমি জানি গড ইজ ফাইনালি ডেড......

  • সর্বশেষ