শিরোনাম
◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৯:১৫ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার মাস্ক না পরায় জেল ও জরিমানা

বগুড়া প্রতিনিধি: [২] বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় শহরের সাতমাথায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

[৩] ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাতায় মাস্ক না পরার দায়ে দুইজনকে কারাদণ্ড ও ৩০জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ এর ২৫/১(খ) ও ২৫(২) অনুযায়ী মাস্ক না পরার অপরাধে দুইজনকে একদিনের কারাদণ্ড প্রদান করা হয়। একই অপরাধে অপর একটি আদালত সাতটি মামলায় ৩০জনকে ৩১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

[৪] ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা ও নাছিম রেজা। এসময় উক্ত আদালতকে সহযোগিতা করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গত মঙ্গলবার একই অপরাধে ৭জনকে জেল ও জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

[৫] ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা ও নাছিম রেজা এ প্রতিবেদক-কে বলেন, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন অনুযায়ী মাস্ক না পরার অপরাধে দুইজনকে একদিনের কারাদণ্ড প্রদান করা হয়। একই অপরাধে সাতটি মামলায় ৩১হাজার টাকা জরিমানা করা হয়।

  • সর্বশেষ