শিরোনাম
◈ সৌদির সঙ্গে আলোচনা সফল হলে হজের ভাড়া আরও কমবে: আফরোজা খানম ◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০১:৪৬ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনে জয়ী হলে পানি ও গ্যাসের সমস্যার সমাধান করা হবে, উত্তরায় তারেক রহমান

'প্রতি মাসে বিল দেয় কিন্তু পানি ও গ্যাস সঠিকভাবে পায় না', ঢাকার উত্তরার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সবার আগে এই সমস্যার সমাধান করা হবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত দেড়টার দিকে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান।

বক্তৃতায় তারেক রহমান বলেন, দেশে নতুন গ্যাসকূপ অনুসন্ধানের কাজে অতীতে বাধা দেওয়া হয়েছে। এই সমস্যা সমাধান করতে হবে এবং নতুন কল-কারখানা গড়ে কর্মসংস্থান বাড়াতে হবে।

'ঠিক একইভাবে আমাদের দেশের খাল-বিল সবগুলো শুকিয়ে গিয়েছে। ওপারে বাঁধ নির্মাণ করে আমাদের নদীগুলোর প্রবাহ বন্ধ করে দেয়া হয়েছে। এই এলাকার পানির সমস্যা যেমন আমাদের সমাধান করতে হবে, তেমনি ঠিক একইভাবে সমগ্র দেশে আমাদের পানির সমস্যা সমাধান করতে হবে। সেই জন্যই আমরা খাল খনন কর্মসূচি গ্রহণ করেছি', যোগ করেন তারেক রহমান। 

মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের চিকিৎসার জন্য উত্তরায় একটি সরকারি হাসপাতালের প্রয়োজন মনে করে বিএনপির চেয়ারম্যান বলেন, ধানের শীষ বিজয়ী হলে এ উদ্যোগ নেওয়া হবে।

এছাড়াও ২০২৪ সালের ৫ আগস্টের ‘জুলাই অভ্যুত্থান’ সফল করতে উত্তরার মানুষের ভূমিকার কথা স্মরণ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে উত্তরার বাসিন্দাদের অবদান ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।

উল্লেখ্য, এর আগে, তিনি গাজীপুর ও ময়মনসিংহে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়