শিরোনাম
◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড  ◈ এক টাকায় আইন ও বিচার বিভাগ চালানো সম্ভব নয়, এমনটা হলে দেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হবে: আইনমন্ত্রী ◈ বিএনপি নেতা আসলাম চৌধুরীর যে কারণে এমপি প্রার্থিতা বাতিল হলো, যা জানাগেল ◈ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুই মাসের বকেয়াসহ আগামী জুলাই মাস থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৮:২২ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় আ.লীগ নেতার পদত্যাগ, শতাধিক কর্মী নিয়ে বিএনপিতে যোগদান

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য পরিবর্তনের ঘটনা ঘটেছে। উপজেলার গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করে শতাধিক নেতাকর্মীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে গট্টি ইউনিয়নের ঠেনঠেনিয়া বাজারে বিএনপির নির্বাচনী অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

পদত্যাগকারী নেতা হলেন মজিবুর রহমান। তিনি সালথা উপজেলার গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, “আমি আজ থেকে আওয়ামী লীগের সকল পদ ও কর্মকাণ্ড থেকে নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিচ্ছি। ভবিষ্যতে দলটির কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবো না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতির পথচলা শুরু করলাম।”

মজিবুর রহমান আরও বলেন, তিনি অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন চাপ ও প্রতিকূল পরিস্থিতির কারণে তিনি আওয়ামী লীগে যোগ দিতে বাধ্য হন। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তিনি আবারও বিএনপির আদর্শে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতাকর্মীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি দলটিতে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে মজিবুর রহমানের সঙ্গে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করা অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন বলে জানানো হয়। এতে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, গট্টি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ সোবহান মোল্লা, বিএনপি নেতা পাভেল রায়হান, গট্টি ইউনিয়ন কৃষকদলের সভাপতি তৌহিদ খান, বিএনপি নেতা ওহাব খান, সেকেন মোল্লা, রোকন মাতুব্বর, সাইফুল খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

স্থানীয় বিএনপি নেতারা জানান, এই যোগদানের মাধ্যমে গট্টি ইউনিয়নে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে এবং ভবিষ্যতের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়