শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০৯:৪০ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিড়ালের এতিমখানা

বাবলু ভট্টাচার্য্য: করোনায় কিছু মানুষের মৃত্যু ওদের এক অর্থে এতিমই করেছে৷ যারা আদর করে ঘরে রেখেছিল, করোনা তাদের কেড়ে নেয়ায় স্পেনের বয়স্ক এই বিড়ালদের এখন অসহায় অবস্থা৷ কে নেবে তাদের? কোথায় যাবে তারা?

কেউ আছেন?
বার্সেলোনা শহরের এই বিড়ালগুলোর মনিব করোনায় মারা গেছে৷ ওদেরও বয়স হয়েছে৷ ওদের যাতে কেউ পোষ্য নেয়- এ আবেদন জানিয়ে অনলাইন ক্যাম্পেইন শুরু হয়েছে৷

চড়া দাম
আলেক্স সালভাদর জানালেন, আশ্রয়কেন্দ্রের বিড়ালগুলোর বেশিরভাগেরই বয়স বেশি, শারীরিক অবস্থাও খারাপ৷ তাদের মালিকরা মৃত্যুর আগে অনেকদিন ওদের পশু চিকিৎসকের কাছে নিয়ে যাননি৷ ফলে এখন ওদের নিলে চিকিৎসার জন্যও অনেক টাকা খরচ করতে হবে৷ ফলে বিড়ালের দাম হয়ে যাবে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি৷

স্বেচ্ছাসেবী
করোনার কারণে দীর্ঘদিন হোম অফিস করেছেন আন্দ্রেয়াস শাডলার৷ এখনো ঘরে বসেই কাজ করতে হয়৷ অবসর সময়ে বাইরে যাওয়ার জন্য মন খুব টানে৷ তাই জার্ডিনেটস নামের এই আশ্রয়কেন্দ্রটিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করেছেন তিনি৷

 

‘রাস্তার রাজা’
জিপি নামের এই বিড়ালটিকে রাস্তা থেকে এই আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে৷ আলেক্স সালভাদর জানালেন, জিপি নাকি সবার মন জয় করে নিয়েছে৷

 

পরিচ্ছন্নতা
বিড়ালদের আশ্রয়কেন্দ্র সব সময় খুব পরিস্কার রাখতে হয়৷ ছবিতে বিড়ালের থালাবাসন ধুয়ে দিচ্ছেন দু’জন স্বেচ্ছাসেবী৷

 

যদি ভালোবাসো
কেউ যদি ভালোবেসে নিতে চান তাহলে এই বিড়ালগুলোকে দিয়ে দেয়া হবে৷ তাই ওদের পাশেই স্প্যানিশ ভাষায় লিখে রাখা হয়েছে ‘আদপ্তার’, অর্থাৎ ওদের পোষ্য করতে পারেন। ফেসবুক থেকে

  • সর্বশেষ