শিরোনাম
◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ১০:৩২ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর উদ্দেশে পোস্ট দিয়ে ছাত্রলীগ কর্মীর আত্মহত্যা!

ডেস্ক রিপোর্ট: পরিবারের ব্যাপক আর্থিক সংকটের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর ফেসবুকে পোস্ট দিয়েছিলেন আল মামুন নামে এক ছাত্রলীগ কর্মী। রোববার (২৫ অষ্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বিশাউতি গ্রামে নিজ ঘরের বর্গার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

আল মামুন ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তার মা-বাবা ঢাকায় দিনমজুরের কাজ করেন এবং পরিবারে দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি বড়। আল মামুন কলমাকান্দা সরকারি ডিগ্রী কলেজের এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার বিশরপাশা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আবু সায়েম। তিনি বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান উপজেলার বিশরপাশা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আবু সায়েম।
মৃত্যুর আগে আল মামুন তার ফেসবুক টাইমলাইনে লিখে গেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা।

সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, আমি আপনার রাজনৈতিক দলের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কলমাকান্দা উপজেলা শাখার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে অন্যায়ের প্রতিবাদ, সৎ সাহস ও বুকে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও সমাজকল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছি সবসময়। কখনো নিজের ভবিষ্যৎ ও পরিবারের কথা চিন্তা করিনি।

এমতাবস্থায় ব্যাপক আর্থিক সংকট ও পরিবারের বড় ছেলে হিসেবে সংসারের দায়িত্ব নেওয়া পাহাড় সমতুল্য। মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি দয়া করে আমার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করতেন? তাহলে বঙ্গবন্ধুর বাংলাদেশে আমার পরিবারের এত কষ্টে দিন কাটত না, কিছুটা হলেও সুখের সন্ধান পেত।’

রংছাতি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তাহেরা খাতুন বলেন, ‘ছেলেটির বাবা চা বিক্রেতা এবং বোন গার্মেন্টস কর্মী। সে (আল মামুন) নিজের টিফিনের টাকা বাঁচিয়ে ও টিউশনি করে যে টাকা সঞ্চয় করে তা দিয়ে দীর্ঘ দুই বছর ধরে তার এলাকায় বিশাউতি, রায়পুর ও গজারিকান্দাসহ বেশ কয়েকটি গ্রামের অসহায় ও হতদরিদ্র মানুসের সেবা করে যাচ্ছিল। ছেলেটির নিজের বলতে কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘ছেলেটি দেশ ও জাতির ভবিষ্যৎ এসব উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর ২০১৯ সালের ডিসেম্বর মাসে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সহায়তা পেলে অসহায় ও হতদরিদ্র মানুষের সেবা করার জন্য আরও উৎসাহিত হবে এ মর্মে আবেদন করেছিলাম।’

 

  • সর্বশেষ