শিরোনাম
◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ?

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৯:০২ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিভি অনুষ্ঠানে প্রশ্নবানে জর্জরিত ট্রাম্প

অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি টেলিভিশনের মিট-দ্য-ভোটার অনুষ্ঠানে হাজির হয়ে প্রশ্নবানে জর্জরিত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পকে প্রশ্নবানে জর্জরিত করায় আলোচনায় উঠে এসেছেন অনুষ্ঠানটির সঞ্চালক সাভানাহ গুথেরি। খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ওই অনুষ্ঠানে ট্রাম্পকে একের পর এক প্রশ্ন করছিলেন সঞ্চালক সাভানাহ। ট্রাম্পের ঋণ, করোনা মোকাবিলায় নেওয়া পদক্ষেপ এবং ডানপন্থী ষড়যন্ত্র নিয়ে একের পর এক প্রশ্ন করেন। তখন ট্রাম্পকে অস্বস্তিতে পড়তে দেখা যায়।

ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, ‘আপনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন কি না।’ জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যা, আমি করব। কিন্ত আমি একটি স্বচ্ছ নির্বাচন চাই। যেটি সব আমেরিকানই চায়।’

অনুষ্ঠান শেষ হওয়ার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ট্রাম্পের প্রচারণা শিবির থেকে সাভানাহকে আক্রমণ করে পোস্ট দেয়া হয়।

এতে দাবি করা হয়, তিনি জো বাইডেনের পক্ষ থেকে অনুষ্ঠান সঞ্চালনা করতে এসেছেন।

 

  • সর্বশেষ