শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০৮:১২ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণের ঘটনায় বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র থাকতে পারে: নাছির

ডেস্ক রিপোর্ট : দেশে নারী ও শিশু ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার পেছনে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

রোববার (১১ অক্টোবর) নগরীর ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন ‘এ, বি ও সি’ ইউনিট আওয়ামী লীগের পৃথক কার্যকরী কমিটির সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারকে বেকায়দায় ফেলার জন্য, সরকারের ভাবমূর্তিকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করে তোলার জন্য তারা এ অস্থিরতা সৃষ্টি করছে। দিন যতোই যাচ্ছে তা স্পষ্ট হয়ে উঠছে। ধর্ষণের মতো অপরাধের ঘটনাকে ইস্যু বানিয়ে কারা আন্দোলনের নামে নতুন ষড়যন্ত্রের জাল বুনছে।

সাবেক সিটি মেয়র বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের সংগঠন। জনগণকে সঙ্গে নিয়েই আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সকল অপকর্মের দাঁতভাঙা জবাব দেবে। তাই তৃণমূলের নেতাকর্মীকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যে কোনো অপকর্ম ষড়যন্ত্র রুখে দিতে দলীয় নির্দেশনা দেয়া মাত্রই আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে।

তিনটি ইউনিটের সভায় সংশ্নিষ্ট ইউনিট সভাপতিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী। সভায় নগর ও ইউনিট আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।
সূত্র- পূর্বপশ্চিম

  • সর্বশেষ