শিরোনাম
◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৮ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাহমিদা নবী: বিশ্ব কন্যা দিবসের চিঠি

ফাহমিদা নবী: প্রিয় সমাজ, আমি নিজে কন্যা আমার মায়ের।আমি নিজে কন্যার মা, একজন কন্যা সন্তান হিসেবে সকল কন্যার পক্ষ থেকে অনেক ভালোবাসা জানাই বিশ্বের সকল কন্যাদের। ছেলে সন্তান,কন্যা সন্তান সব সন্তানই মা বাবার পরম ভালোবাসারআদরের। কন্যা ছাড়া সংসার শূন্য ।সেই সংসারেই আবার কন্যা সন্তান কে কষ্ট দেয় সংসারের মানুষেরাই।কি বিচিত্র! যারা কষ্ট দেয় তাদের ঘৃণা করি । সমাজেও তারা ঘৃণিত।বন্ধ হোক সেই অমানবিকতা। ছেলে সন্তান কন্যা সন্তান সম অধিকারের আইনে আসুক।শান্তি আসুক পরিবার পরিজনে তথা সমাজে। এই আইন সারা বিশ্বে সমান। এই দেশেও হবো হবো করছে...... আশা করি হয়ে যাবে।
আমরা বিশ্বের বাইরের কেউ নই। একজন মানসিকভাবে শক্তিশালী মা হিসেবে কন্যাকে মানুষ করার মতো সাহস এবং অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ এই আমি প্রত্যেক কন্যা সন্তান কে সাহস যোগাতে একরোখা সৈনিক হতে বলছি সব মাকে।বিশ্বাস করি মানবতার জয় হবেই।ঘৃনিতরা
ঘৃণার পাত্রই হচ্ছে, হবে।
কন্যারা সৎ সাহসে জীবনকে করো সম্মৃদ্ধ ।
ভয়কে করো জয়। তোমার জন্য ফুলের শুভেচ্ছা। হেরে যেওনা জীবনের কাছে।
জয় তোমার প্রাপ্য অধিকার
পথ চলতে চলতে মনে রেখো সবসময়।
বাবাদের প্রিয় শব্দটি হচ্ছে “মা”... ভালো বাবারা কন্যাকে মা মনে করে, ছেলে বা মেয়ের মধ্যে পার্থক্য করেনা। সেই সব বাবাদের জানাই সালাম।
একটি কন্যা একটি সমাজ .....
একটি কন্যা একজন ভালো মা
একটি কন্যা সন্তান জীবন কে ,
পুরো পৃথিবীকে সুন্দর করে দেখাতে শেখায়।
দিন শেষে একজন কন্যা .... একজন “মা”!
ইতি
কন্যার মা
ফেসবুক থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়