শিরোনাম
◈ একসঙ্গে দুই সংকট, বৈশ্বিক ক্ষমতা হারাবে চীন? ◈ ভিক্ষার আয় বাড়াতে শিশুদের খাওয়ানো হয় ঘুমের ওষুধ, রাজধানীতে ভয়ংকর চক্র ◈ পারমাণবিক অস্ত্রে বিশ্বের শীর্ষ ৯ দেশ, কার হাতে কতটি আছে? ◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন ◈ শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর বিষয়ে প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫০ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুপার কাপের টিকিট দেখালে সমর্থকদের বিনামূল্যে কোভিড টেস্ট করাবে বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক : [২] সমর্থকদের জন্য বিনামূল্যে করোনা টেস্টের ব্যবস্থা করলো জার্মান ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ। ক্লাবের কার্ড রয়েছে এমন সমর্থকরা উয়েফা সুপার কাপের টিকিট দেখালে তবেই মিলবে এই সেবা।

[৩] হাঙ্গেরির বুদাপেস্টে ২৫ সেপ্টেম্বর ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়ার বিপক্ষে উয়েফা সুপার কাপের লড়াইয়ে নামবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বায়ার্ন। তিন হাজার বায়ার্ন সমর্থকের জন্য সুপার কাপের টিকিট নির্ধারন করেছে উয়েফা। তবে হাঙ্গেরিতে প্রবেশ করতে হলে করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ হওয়া আবশ্যক।

[৪] সে কারণেই যে সব বায়ার্ন সমর্থক সুপার কাপে দলকে সমর্থন করতে হাঙ্গেরি যাওয়ার পরিকল্পনা করেছেন, তাদের জন্য ২১ ও ২২ সেপ্টেম্বর অ্যালায়েনজ এরিনায় ফ্রি করোনা টেস্টের ব্যবস্থা করেছে ক্লাব। এই দুই দিনে সুপার কাপের টিকিট রয়েছে এমন ৩ হাজার সমর্থকের করোনা টেস্ট করা হবে বলে জানানো হয়েছে ক্লাবের ওয়েবসাইটে।

[৫] লকডাউনের পর সুপার কাপই হতে যাচ্ছে উয়েফার প্রথম ম্যাচ, যেখানে স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। পুসকাস এরিনার মোট ৩০ শতাংশ দর্শকাসন ভরানোর সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। যদিও স্টেডিয়ামে প্রবেশ করার আগে দর্শকদের প্রয়োজনীয় মেডিক্যাল টেস্টের মধ্য দিয়ে যেতে হবে। তা ছাড়া সামাজিক দূরত্ব বিধি এবং হাঙ্গেরির করোনা প্রোটোকল মেনে চলাও বাধ্যতামূলক। - তথ্য সূত্র, গোল ডটকম/ দেশরূপান্তর

  • সর্বশেষ