শিরোনাম
◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৭ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত আঞ্চলিক শক্তিতে পরিণত হচ্ছে: জেনারেল বিপিন রাওয়াত

রাশিদুল ইসলাম : [২] ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত বলেছেন তার দেশের প্রতিরক্ষা খাত উৎকর্ষতার শীর্ষে অবস্থান করছে এবং চীন ও পাকিস্তান উভয় ফ্রন্টে হুমকি মোকাবেলায় সক্ষম। ভারতীয় এ জেনারেল চীন ও পাকিস্তানকে তার দেশের বিরুদ্ধে একযোগে এধরনের হুমকি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। হিন্দুস্তান টাইমস/ফার্স্টস্পট/ইকোনমিক টাইমস

[৩] যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত অংশীদারিত্ব ফোরাম আয়োজিত এক সেমিনারে জেনারেল বিপিন বলেন চীন পূর্ব লাদাখে যে পরিস্থিতি সৃষ্টি করেছে তা সুযোগ হিসেবে কাজে লাগানোর চেষ্টা করছে পাকিস্তান। এ থেকে বিরত না থাকলে ইসলামাবাদকে বড় ধরনের লোকসান গুনতে হবে। এধরনের পরিস্থিতির সৃষ্টি হলে তা নয়াদিল্লির জন্যে কিছুটা অসুবিধা হলেও তা মোকাবেলায় একটি কৌশল তৈরি করা হয়েছে।

[৪] জেনারেল রাওয়াত বলেন, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে এবং পাকিস্তান ভারতের বিরুদ্ধে কোনো বিপর্যয় সৃষ্টি করতে পারবে না। ভারতের বিরুদ্ধে পাকিস্তান ‘প্রক্সি ওয়ার’ শুরু করেছে এবং জম্মু ও কাশ্মীরের মত ভারতের অন্যান্য স্থানেও সন্ত্রাসীদের ঠেলে দেয়ার চেষ্টা করছে।

[৫] ভারতের সার্বিক নিরাপত্তা চ্যালেঞ্জকে একটি জটিল হুমকি হিসেবে অভিহিত করে জেনারেল রাওয়াত বলেন এধরনের হুমকি আঞ্চলিক সংহতি সৃষ্টিতে ভারতের প্রচেষ্টাকে বাধা দিচ্ছে।

[৬] ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বলেন উত্তর ও পশ্চিমাঞ্চল ফ্রন্টে কঠোর নজরদারি ছাড়াও যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সামরিক কৌশল পরিচালনায় প্রাথমিক ও চূড়ান্ত কৌশল নির্ধারণ করা হচ্ছে। তবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চীনের অর্থনৈতিক সহযোগিতা ও অব্যাহত সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহায়তার প্রেক্ষাপটে ভারতের উচ্চস্তরের ‘প্রস্তুতি’ প্রয়োজন।

  • সর্বশেষ