শিরোনাম
◈ পোশাকের পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য ফুটওয়্যার, এক বছরে রপ্তানি বেড়েছে ৫২% ◈ বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ঢাকায় আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল ◈ ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিটে আদেশ মঙ্গলবার ◈ জ্যো‌তি‌কে অ‌ধিনায়ক ক‌রে এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন‌্য বাংলা‌দেশ নারী দল ঘোষণা  ◈ জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী ◈ পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশার আলো, স্বীকৃতি দিল মিয়ানমার ◈ ভারতীয় ভিসা নিয়ে হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা ◈ ৮৪৫ কোটি টাকায় বার্সেলোনায় রদ্রি ◈ ঢাকা-চট্টগ্রামসহ চার রুটে লংমার্চ, সর্বাত্মক সফলতার আহ্বান জামায়াতের

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:১০ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুল ছাত্রীর মাকে সড়কে জুতা দিয়ে পেটালো বখাটে

এএইচ রাফি: [২] শনিবার দুপুরে জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

[৩] ওই স্কুল ছাত্রীর পরিবার ও স্কুল সূত্রে জানা যায়, জেলা শহরের সরকার পাড়ার সেন্ট্রাল রেসিডেন্সিয়াল স্কুলের ৮ম শ্রেণিতে পড়াশোনা করে ওই ছাত্রী। দক্ষিণ পৈরতলায় বাসা থেকে স্কুলে আসা যাওয়ার সময় ওই স্কুল ছাত্রীকে প্রায় সময় উত্ত্যক্ত করতো একই এলাকার দুলু মিয়ার ছেলে ইমন। এই ঘটনায় ওই স্কুল ছাত্রীর পরিবার প্রতিবাদ করলে তাদেরকে নানানভাবে হুমকি প্রদান করে। ঘটনাটি স্কুলের প্রধান শিক্ষককে জানালে, প্রধান শিক্ষকে স্থানীয় পৌর কাউন্সিলরকে জানাতে বলেন। পৌর কাউন্সিলরকে জানালেও তিনি তেমন কোন ব্যবস্থা নেননি। পরবর্তীতে ওই স্কুল ছাত্রীর পরিবার তাদের ভাড়া বাসা বদল করে ফেলে। তারপরও ওই বখাটে স্কুল ছাত্রীর বাসার সামনে এসে বসে থাকে। শনিবার দুপুরে ওই স্কুল ছাত্রীর মা তাদের পুরাতন বাসা এলাকার একটি দোকান থেকে মালামাল আনতে যায়। এসময় বখাটে ইমন ওই স্কুল ছাত্রীর মাকে পথিমধ্যে পেয়ে পায়ের জুতা খুলে মারধোর করে আহত করে। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে ওই স্কুল ছাত্রীর পরিবার।

[৪] ওই ছাত্রীর স্কুলের প্রধান শিক্ষক বাপ্পি আহমেদ বলেন, প্রায় এক মাস আগে ওই বখাটের ইভটিজিংয়ের ঘটনাটি আমাদের অবহিত করে ছাত্রীর পরিবার। আমি স্থানীয় কাউন্সিলরকে জানাতে বলি। কিন্তু তার মায়ের উপর হামলার ঘটনা খুবই জঘণ্য হয়েছে।

[৫] এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, এই ঘটনায় এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়