শিরোনাম
◈ অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি, থাকছে বডি ওর্ন ক্যামেরা ও লাইভ নজরদারি ◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি ◈ ইরানের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের, ‘শান্তি আলোচনা’ বিতর্কে নতুন মোড় (ভিডিও) ◈ জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে ভোটার নিবন্ধনে আসছে নতুন নিয়ম, যেসব তথ্য লাগবে ◈ খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব‌্যাং‌কের, এই সুবিধা কারা পাবে?   ◈ ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকো ◈ বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ যুক্তরা‌স্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা 

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার পোর্টল্যান্ডে গুলি করে সন্দেহভাজনকে হত্যা করলো পুলিশ

আসিফুজ্জামান পৃথিল: [২] যুক্তরাষ্ট্রে কোনওভাবেই থামানো যাচ্ছেনা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এবার আন্দোলনে উত্তাল পোর্টল্যান্ডে গ্রেপ্তারের সময় এক ডানপন্থি আন্দোলনকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। বিবিসি, সিএসবি

[৩] ৪৮ বছর বয়সী মিশেন রিনেহির বিরুদ্ধে একটি বর্ণবাদ বিরোধী বিক্ষোভে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সমর্থককে হত্যার অভিযোগে তদন্ত চলছিলো। এই ঘটনা এক সপ্তাহ ধরে ওরিগানে চলা উত্তেজনায় নতুন মাত্রা যোগ করলো।

[৪] তবে কর্মকর্তারা কেনো রিনোহিকে কেনো গুলি করেছেন এই বিষয়টি পরিস্কার নয়। কয়েকজন কর্মকর্তা বলেছেন, তিনি পুলিশের উদ্দেশ্যে বন্দুক বের করেছিলেন।

[৫] মে মাসে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর থেকেই পোর্টল্যান্ডে ব্ল্যাকলাইভসম্যাটাস আন্দোলন চলছে। এই শহরে আন্দোলনকারীদের সঙ্গে নিয়মিত ডানপন্থীদের বিক্ষোভ চলছে।

[৬] থারস্টোন কাউন্টি শেরিফ অফিসের লেফট্যানেন্ট রে ব্র্যাডি বলেছেন, ওই এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক বিশেষ অভিযানে গিয়েছিলো। তিনি জানান রিনেহি আর সেই সন্তেহভাজন একটি অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে পালাচ্ছিলেন। তিনি জানান, দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধও হয়েছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়