শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০৭:২৩ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে পিতা-পুত্রের মৃত্যু

জিল্লুর রয়েল: [২] বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৮ আগষ্ট সকাল আনুমানিক ৮ টার দিকে নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের তুলাশন গ্রামে এই মৃত্যুর ঘটনাটি ঘটে। জানা গেছে, চকরত্নেশ্বর গ্রামের ইয়াছিন আলীর ছেলে শাহীন আলম তুলাশন গ্রামে একটি পুকুরে মাছ চাষ করে।

[৩] সে পুকুরে মাছ চুরি ঠেকাতে তিনি রাতে পুকুরের পানিতে কাটাতারের সাহায্যে বিদ্যুতায়িত করে রাখে। সকাল আনুমানিক ৮ টার দিকে শিশু ওমর ফারুক (১০) ও সিনহা খাতুন (৮) ওই পুকুরে রাখা নৌকায় উঠতে গেলে ধাক্কা খেয়ে পুকুরপাড়ে পড়ে যায়। ২ শিশু ধাক্কা খেয়ে পড়ে যাওয়া দেখে তুলাশন গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন (৫২) কারণ অনুসন্ধান করতে গিয়ে পুকুরের পানিতে নেমে বিদ্যুতায়িত হয়।

[৪] এ সময় তার চিৎকার শুনে ছেলে শরিফুল ইসলাম বাবাকে উদ্ধার করতে গিয়ে সেও পুকুরের পানিতে নেমে পড়ে। এতে ২ জনই পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

[৫] এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের সাথে কথা বললে তিনি বলেন, পিতা-পুত্রের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা বলেছে, পুকুরের মাছ চুরি ঠেকাতে এভাবে বিদ্যুতায়িত করা ঠিক হয়নি। যে কারণে পিতা-পুত্রের এই মৃত্যুর ঘটনা ঘটেছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ