শিরোনাম
◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ◈ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি-২ দল

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ০৯:৩৮ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যবিপ্রবিতে নমুনা পরীক্ষায় নতুন ৪০ জনের কোভিড শনাক্ত

রহিদুল খান : [২] যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ৪০টি নমুনা পজেটিভ বলে শনাক্ত করা হয়েছে।

[৩] বুধবার পরীক্ষা শেষে বৃহস্পতিবার এই ফলাফল ঘোষণা করা হয়।

[৪] বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম এই তথ্য দিয়েছেন।

[৫] জানানো হয়েছে, বুধবার যবিপ্রবি ল্যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলার মোট ১৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২৫টি নেগেটিভ হয়েছে।

[৬] এ দিন যশোরের ৭৬টি নমুনা পরীক্ষা করে ২০টিকে পজেটিভ বলে শনাক্ত করা হয়।

[৭] এছাড়া খুলনার দশটি নমুনা পরীক্ষা করে একটি, মাগুরার ২৫টির মধ্যে নয়টি, সাতক্ষীরার ৪২টির মধ্যে পাঁচটি এবং বাগেরহাটের ১২টির মধ্যে পাঁচটি নমুনা পজেটিভ ফল দেয়।  পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট জেলাগুলোর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ