শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ০৯:৪৩ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০২০, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেনে নিন হলুদের ক্ষতিকর দিকগুলি সম্পর্কে

তন্নীমা আক্তার : রান্নাঘরে হোক কিংবা ত্বক পরিচর্যায়, আমাদের অন্যতম একটি পরিচিত উপাদান হলো হলুদ। ছোট থেকেই আমরা জেনে আসছি বিভিন্নরকম ভাবে হলুদের গুনাগুন সম্পর্কে। বর্তমানে অনেক রোগের চিকিৎসার পথ্য হিসেবে চিকিৎসকরা হলুদ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু স্বাস্থ্যের পক্ষে হলুদের ক্ষতিকর দিকগুলি সম্পর্কে জানেন কি? তবে চলুন জেনে নেয়া যাক;

১) হলুদ রক্ত জমাট বাধতে বাধা দেয়। তাই যাদের রক্ত তঞ্চনে সমস্যা রয়েছে (সহজে রক্ত জমাট বাধতে চায় না), তাদের হলুদ যতটা সম্ভব এড়িয়ে চলাই ভাল।

২) হলুদ অনেক সময় ক্যালসিয়াম অক্সালেটের হজমে বাধা হয়ে দাঁড়ায়। এই হজম না হওয়া ক্যালসিয়াম অক্সালেট জমে পরবর্তিকালে কিডনিতে পাথর সৃষ্টি করে।

৩) দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিমাণে হলুদ খেলে ডায়েরিয়া, হজমের সমস্যা, গা বমি বমি ভাবের মতো সমস্যা দেখা দিতে পারে।

৪) সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গিয়েছে, হলুদ থেকে অ্যালার্জি হওয়ার আশঙ্কা থাকে। এর ফলে ত্বকে র‌্যাশ দেখা দিতে পারে।

৫) সম্প্রতি বেশ কয়েকটি গবেষণায় জানা গিয়েছে, অতিরিক্ত মাত্রায় হলুদ খেলে তা নানা ধরনের ওষুধের কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে। বিজ্ঞানীরা হলুদে থাকা কারকিউমিনকে অস্থায়ী, প্রতিক্রিয়াশীল যৌগ বলে ব্যখ্যা করেছেন। তাই, অ্যাসপিরিন, ওয়ারফারিন এবং কিছু স্টেরয়েডের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে হলুদ।

৬) অতিরিক্ত মাত্রায় হলুদ খেলে তা কেমোথেরাপির প্রভাব নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই যাঁদের কেমোথেরাপি চলছে, তাঁদের হলুদ না খাওয়াই ভাল।

  • সর্বশেষ