শিরোনাম
◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার ◈ দ্রুত ঋণের নামে লোন অ্যাপের ফাঁদে সর্বস্বান্ত, ৩৫০০ টাকার ঋণে গুনতে হলো ১০ হাজার ◈ নেপালে ভয়াবহ হড়পা বান: মৃত ৬১৬, নিখোঁজ শতাধিক; হেলিকপ্টারে চলছে উদ্ধার অভিযান

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৪:২৪ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় আটক ২৭৩

কক্সবাজারে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিন থেকে ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌ-বাহিনী। আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।  রোববার (৪ জানুয়ারি) ভোরে টেকনাফ উপজেলার দ্বীপ ইউনিয়ন সেন্টমার্টিন থেকে ৮ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে তাদের আটক করে নৌবাহিনী।

রোববার (৪ জানুয়ারি) সকালে নৌবাহিনীর মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেন্টমার্টিন থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। পরে নৌবাহিনীর জাহাজ বোটটিকে থামার সংকেত দিলে সেটি না থেমে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ধাওয়া করে বোটটি আটক করা হয়। এ সময় বোটে থাকা দালালচক্রের ১০ সদস্যসহ মোট ২৭৩ জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দালালচক্রের সহায়তায় অবৈধভাবে মালয়েশিয়া গমনের উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা করেছিল। আটককৃত বোট ও ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ