শিরোনাম
◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’— রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড ◈ পাঁচ ধর্ষণে অভিযুক্ত ঘানার ফুটবলার‌কে দেশে ঢুকতেই দিলো না কানাডা, প্রথম ম‌্যাচ খেল‌তে পার‌বেন না! ◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৬:২৯ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

তিন কারণে ভারত থে‌কে বিশ্বকাপের ম‍্যাচ সরানো সম্ভব নয়: আনন্দবাজা‌রের প্রতি‌বেদন

এল আর বাদল : আইপিএলে মুস্তাফিজুর রহমানকে খেলতে না দেওয়ার প্রতিবাদে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ। 

বাংলাদেশ সরকারের এই অবস্থান নিয়ে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্তা। যদিও বিসিসিআই সরকারি ভাবে এখনও কিছু জানায়নি। উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আয়োজক বিসিসিআই।

জয় শাহের আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে সরকারি ভাবে বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানোর আবেদন করবে বিসিবি। এর পরিপ্রেক্ষিতে কড়া অবস্থান নিয়েছে বিসিসিআই। কোনও দেশের জন্য শেষ মুহূর্তে ম্যাচ সরাতে রাজি নন বিসিসিআই কর্তারা। 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বোর্ডের এক কর্তা বলেছেন, ‘‘কারও ইচ্ছার উপর ভিত্তি করে ম্যাচের জায়গা বদল করা যায় না। এতে পুরো ব্যবস্থায় সমস্যা হতে পারে। অন্য দলগুলোর কথাও তো ভাবতে হবে। সব দলের জন্য হোটেল, বিমানের টিকিটের ব্যবস্থা হয়ে গিয়েছে। এ ছাড়াও প্রতি দিন তিনটি করে ম্যাচ রয়েছে। একটি করে ম্যাচ হবে শ্রীলঙ্কায়। 

সূচি অনুযায়ী, সম্প্রচারকারীরা তাদের দলগুলোকে নিয়োগ করে। মুখে বলা যতটা সহজ, কাজটা মোটেও তত সহজ নয়।’’ সরাসরি বিসিবির নাম না করলেও বিসিসিআইয়ের ওই কর্তা বুঝিয়ে দিয়েছেন বিশ্বকাপ শুরুর এক মাস আগে ম্যাচের জায়গা বদল করতে তাঁরা রাজি নন। 

বিসিসিআইও যে প্রয়োজনে আইসিসির উপর পাল্টা চাপ দেবে, তা-ও একরকম পরিষ্কার করে দিয়েছেন বোর্ডের ওই কর্তা। তা ছাড়া আইপিএলের সঙ্গে বিশ্বকাপকে এক করে দেখতে চাইছেন না বিসিসিআই কর্তারা।

বাংলাদেশ সরকার নিরাপত্তাজনিত কারণে ভারতে এই মুহূর্তে দল পাঠাতে রাজি নয়। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল শনিবার তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি, বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও যেখানে ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। 

তিনি আরও লেখেন, “বাংলাদেশ বোর্ডকে বলেছি, তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে, বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় করার অনুরোধ জানানোর নির্দেশও আমি দিয়েছি।

বাংলাদেশ সরকারের অবস্থান জানার পর আইসিসির কাছে বিশ্বকাপে ম্যাচ ভারত থেকে সরানোর আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সংস্থার সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, ‘‘বিশ্বকাপের আয়োজক আইসিসি। ভারত আয়োজক দেশ। আমাদের যা বলার, তা আইসিসিকে বলব।

বাংলাদেশ কি পাকিস্তানের মতো সব ম্যাচ শ্রীলঙ্কার মাটিতে খেলবে? এই প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেছেন, ‘‘আমাদের খেলার উপযুক্ত জায়গা ঠিক করবে আইসিসি।’’ সরকারের নির্দেশ মেনে চলার কথা বললেও আমিনুল তাকিয়ে রয়েছেন জয়ের আইসিসির সিদ্ধান্তের দিকে।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের ৪টি ম্যাচের তিনটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। এর মধ্যে উইন্ডিজের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি, ইতালির বিপক্ষে ৯ ফেব্রুয়ারি এবং ১৪ ফেব্রুয়ারির ম্যাচটি ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেরবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়