শিরোনাম
◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’— রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড ◈ পাঁচ ধর্ষণে অভিযুক্ত ঘানার ফুটবলার‌কে দেশে ঢুকতেই দিলো না কানাডা, প্রথম ম‌্যাচ খেল‌তে পার‌বেন না! ◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৯ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

সি‌লেট টাইটান্স‌কে হা‌রি‌য়ে চট্টগ্রাম পয়েন্ট টেবিলের শীর্ষে 

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম জয় দিয়েই বিপিএল শুরু করেছিল। প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে হারায় তারা। দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে হারলেও পরের ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ায়। মাঝে সিলেট টাইটান্সের বিপক্ষে তাদের একটি ম্যাচ স্থগিত হয়ে যায়। 

রোববার সিলেটের বিপক্ষে তারা তুলে নিল আসরের তৃতীয় জয়। ৪ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে দলটি। তাদের সমান পয়েন্ট হলেও রাজশাহী ওয়ারিয়র্সের নেট রানরেট কম।

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে আগের ম্যাচে চট্টগ্রাম ১০ উইকেটের দাপুটে জয় পেয়েছিল। তাদের আজকের জয়টিও দাপুটে। সেটা ১০ উইকেটেও হতে পারত, যদি নাইম শেখ দলকে ১২ রান দূরে রেখে আউট না হতেন।

১২৭ রানের লক্ষ্য পেয়ে নাইম আউট হন দলীয় ১১৫ রানে। ততক্ষণে আগের ম্যাচের ধারাবাহিকতা রক্ষা করে ফিফটি আদায় করে নেন তিনি। ৩৩ বলে অর্ধশত রান করা এই ব্যাটার আউট হন ৫২ রান করে। ৩৭ বলের ইনিংসে ৪টি চার ও ৩টি ছয় মারেন। নাইমের মতো তার ওপেনিং সঙ্গী অ্যাডাম রসিংটনও হাফসেঞ্চুরি করেন, হাফসেঞ্চুরি করেছিলেন আগের ম্যাচেও।

রসিংটন আগের ম্যাচে অপরাজিত ছিলেন ৬০ রানে, আজ ৫৩ বলে অপরাজিত ৭৩ রান করে। তিনি ইনিংস সাজান ৮ চার ও ২ ছয়ের মারে।

সিলেটকে ১২৬ রানে বেধে ফেলতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন চট্টগ্রাম অধিনায়ক মেহেদী হাসান। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় তিনি নেন ২ উইকেট। ২ট উইকেট নেন মির্জা বেগও। সিলেটের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। পারভেজ হোসেন ইমন ১৭ ও জাকির হাসান করেন ১৫ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়