শিরোনাম
◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ১১:২৪ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

শচীনপুত্রকে নিয়ে আক্ষেপ যুবরাজ সিং‌য়ের বাবার, ভুল শিক্ষায় বড় হয়েছেন অর্জুন টেন্ডুলকার! 

স্পোর্টস ডেস্ক : বাবা কিংবদন্তি। ছেলেও ক্রিকেট খেলেন, তবে সেই উচ্চতায় উঠতে পারেননি। শচীনপুত্র অর্জুন টেন্ডুলকর অবশ্য অলরাউন্ডার। মূলত মিডিয়াম পেসার। ব্যাট করতে নামেন অনেক পরের দিকে। সেটা একেবারেই পছন্দ নয় যুবরাজ সিংয়ের বাবার। বরং যোগরাজ সিং মনে করেন অর্জুনের উচিত মন দিয়ে ব্যাট করা। 

কারণ যোগরাজের মতে তিনি ব্যাট করেন শচীনের মতোই। অথচ অর্জুনকে নাকি কখনও সেভাবে ব্যাটই করাননি তাঁর কোচেরা। --- সংবাদপ্রতি‌দিন

আসলে শচীনপুত্র দীর্ঘদিন যোগরাজের কাছে অনুশীলন করেছেন। প্রথমে মুম্বই ইন্ডিয়ান্সে খেললেও এবার অর্জুন লখনউ সুপার জায়ান্টসে এসেছেন। অথচ রনজি ট্রফি অভিষেকে তিনি সেঞ্চুরি করেছিলেন। কিন্তু মুম্বই দলেও ধারাবাহিক হতে পারেননি। এখন ঘরোয়া ক্রিকেটে তাঁর ঠিকানা গোয়া। যেখানে বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাটিং করেন।

যা নিয়ে যোগরাজ বলছেন, “সবাই ওর বোলিং নিয়ে ভেবেছে। আমি জানি না ওর কোচেরা এরকম ভুল কেন করল! আসলে তো ও ব্যাটার। একসময় আমার ক্যাম্পে ছিল অর্জুন। একদিন ও বলের আঘাতে আহত হয়, আমি ওকে হাসপাতালে নিয়ে যাই। অর্জুন সুস্থই ছিল। আমি ওকে বলি প্যাড পরতে। কিন্তু ও আমাকে বলে কেউ ওকে ব্যাট করার সুযোগই দেয়নি।

যোগরাজ তারপর বলেন, “আমি ওকে আগে কখনও ব্যাট করতে দেখিনি। ওকে ইনডোরে ব্যাট করতে বলি। তখন যেন আগুনে মেজাজে ছিল, পার্কের বাইরে বল পাঠিয়ে দিচ্ছিল। আমি ওর কোচকে জিজ্ঞেস করি, কেন ওকে ব্যাট করতে দেওয়া হয় না। কিন্তু তিনি আবার অনেক অজুহাত দিচ্ছিলেন। তাঁকে আমি বলি, ‘অর্জুন একেবারে খাঁটি ব্যাটার। পুরো ওর বাবার মতো খেলে।’ অর্জুন তারপর কিছুদিন আমার কাছে অনুশীলন করে। তার কিছুদিন পরই রনজিতে সেঞ্চুরি করে। যখন ও মুম্বই ইন্ডিয়ান্সে খেলত, আমি ম্যানেজমেন্টকে বলেছিলাম ওপরের দিকে খেলাতে। কিন্তু কেউ রাজি হয়নি।

  • সর্বশেষ