শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ১১:৩৩ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এস্পানিওলের বিরু‌দ্ধে ২-০ গো‌লে জিত‌লো বা‌র্সেলোনা

স্পোর্টস ডেস্ক : শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রা‌তে আরসিডিই স্টেডিয়ামে স্বাগতিক এস্পানিওলের বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করেছে শিরোপাপ্রত্যাশী বার্সেলোনা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও কোনো দল গোলের দেখা পাচ্ছিল না। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে ৪ মিনিটের ব্যবধানে দানি ওলমো ও রবার্ট লেভানদোভস্কি গোল করলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

মৌসুমের ঠিক অর্ধেক (১৯ ম্যাচ) শেষে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। ১৬ ও ১ ড্রয়ে ৪৯ পয়েন্ট হ্যান্সি ফ্লিকের দলের। শাবি আলনসোর শিষ্যরা এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
এস্পানিওল ১৮ ম্যাচে ১০ জয় ও ৩ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।

তবে এই ম্যাচে দুই গোলদাতাকে পেছনে ফেলে আলোচিত চরিত্র হুয়ান গার্সিয়া। গত গ্রীষ্মে বার্সায় যোগ দেয়ার পর এটি ছিল সাবেক ক্লাবের বিপক্ষে তার প্রথম ম্যাচ। এদিন ম্যাচজুড়ে তার সাবেক ক্লাবের সমর্থকদের দুয়ো উপেক্ষা করে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। বেশ কয়েকটি দারুণ সেভ করে দলের জাল অক্ষত রেখে ম্যাচসেরার পুরস্কারও জিতে নিয়েছেন এই স্প্যানিয়ার্ড।--- সময়‌নিউজ

ম্যাচে ৬৯ শতাংশ বল পজেশন ধরে রেখে ১৩টি শটের ৬টি লক্ষ্যে রাখে বার্সা। সমান শট নিলেও ৭টি লক্ষ্যে রাখতে পেরেছে স্বাগতিকরা। 

ম্যাচের ৮৬ মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সা। ফেরমিন লোপেসের পাস ডি-বক্সের বাইরে পেয়ে জোরাল শটে দূরের কোণা দিয়ে জালে পাঠান ওলমো। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে সব শঙ্কায় জল ঢেলে দেন লেভানদোভস্কি। এই গোলেও বড় অবদান লোপেসের। 

গায়ের সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের ডিফেন্ডারের চ্যালেঞ্জ সামলে ডান দিক দিয়ে বক্সে ঢুকে কাটব্যাক করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। বক্সে বল পেয়ে আলতো টোকায় জালে পাঠান লেভা। গত বছরের ২২ নভেম্বরের পর এটি তার প্রথম গোল। চলতি মৌসুমে লিগে এই নিয়ে ৯ গোল করলেন এই পোলিশ স্ট্রাইকার।

  • সর্বশেষ