শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৭:০৫ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইং‌লিশ লি‌গে আ‌র্সেনা‌লের ক‌ষ্টের জয়

‌স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের ভাইটালিটি স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-২ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল আ‌র্সেনাল।

এভানিলসনের গোলে পিছিয়ে পড়ার পর গাব্রিয়েলের গোলে সমতায় ফেরে আর্সেনাল। এরপর জোড়া গোলে সফরকারীদের জয়ের পথে এগিয়ে নেন ডেক্লান রাইস। ইলি জুনিয়র ক্রুপির গোলে বোর্নমাউথ নাটকীয়তার আভাস দিলেও, আর কিছু করতে পারেনি তারা।

প্রিমিয়ার লিগে গত মৌসুমে দুই লেগেই বোর্নমাউথের বিপক্ষে হেরেছিল আর্তেতার দল। ঝাম ঝরানো জয়ে সেই ক্ষতে প্রলেপ দিল শিরোপাপ্রত্যাশিরা।

২০ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাস্টন ভিলা।
এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৪১ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

  • সর্বশেষ