শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৭:০৩ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন, সকাল নয় পরীক্ষা হবে বিকেলে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) সকালে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা এখন নেওয়া হবে বিকেলে। 

আজ রবিবার (৪ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ জানুয়ারি সকাল ১০টার পরিবর্তে বেলা ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সময় পরিবর্তনের কারণ সম্পর্কে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে আগে ২ জানুয়ারির পরীক্ষা পিছিয়ে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়। তবে পরীক্ষার্থীদের সুবিধা ও প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে পরীক্ষার সময় বিকেলে নির্ধারণ করা হয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এবারের নিয়োগে ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন প্রার্থী। গড়ে প্রতিটি পদের জন্য প্রায় ৭৫ জন প্রতিযোগী রয়েছেন।

পরীক্ষার সময় পরিবর্তন হলেও অধিদপ্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে। পরীক্ষার্থীদের জন্য কিছু জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে-

  • পরীক্ষা বিকেল ৩টায় শুরু হলেও পরীক্ষার্থীদের বেলা ২টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। বেলা ২টা ৩০ মিনিটে কেন্দ্রের সব দরজা বন্ধ করা হবে।
  • পরীক্ষার সময় উভয় কান উন্মুক্ত রাখতে হবে। তল্লাশির সময় টর্চলাইট দিয়ে কান পরীক্ষা করা হতে পারে।
  • কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, ঘড়ি বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ। এ ধরনের সামগ্রী পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
  • পরীক্ষায় রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র ও মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে আনতে হবে। উত্তরপত্রে কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার বাধ্যতামূলক।
  • সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে। নিয়োগের নামে কোনো অসাধু চক্রের সঙ্গে লেনদেন না করার জন্যও প্রার্থীদের সতর্ক করা হয়েছে।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ