শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৯:০৩ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হৃত্বিক রোশানের শরীরে বাঙালি রক্ত এল যেভাবে

বলিউড তারকা হৃতিক রোশন পার করেছেন ৫১টি বসন্ত। অথচ আজও চিরসবুজ তিনি। বয়স যেন এতটুকুও কাবু করতে পারেনি ভক্তদের প্রিয় ‘গ্রীক গড’কে। অনেকে তার সৌন্দর্যের কারণ জানতে কৌতূহলী। এবার তিনি নিজেই জানালেন, শরীরে বহমান বাঙালি রক্ত-ই নাকি এ সৌন্দর্যের নেপথ্য কারণ। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনযায়ী, সম্প্রতি কিছু নতুন ছবি ভাগ করে নিয়ে অভিনেতা স্যোশাল মিডিয়ায় লেখেন, ‘আমার মধ্যে থাকা ২৫ শতাংশ বাঙালি জিনের কারণেই এই ঔজ্জ্বল্য।’ 

সঙ্গে তিনি হ্যাশট্যাগে লেখেন, মাছের ঝোল ও সোনার বাংলা।

জানা যায়, কাজিনের বিয়ে হাজির হয়েছিলেন হৃতিক। বর্তমান প্রেমিকার পাশাপাশি তার সাবেক স্ত্রীও ছিলেন সেখানে। বিয়ের অনুষ্ঠানে অভিনেতার সাজপোশাকে ছাপিয়ে গিয়েছিল সবাইকে। যা দেখে মুগ্ধ নেটাগরিকেরা। তারপরই নিজের ছবি প্রকাশ করে সৌন্দর্যের নেপথ্য কারণ জানান।

এদিকে মুহূর্তে ছবিগুলো নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে প্রায় সবই প্রশ্ন ছুড়েছেন যে, বাঙালির সঙ্গে হৃতিকের যোগ কোথায়?

সে প্রশ্নের উত্তর মিলল কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারের প্রতিবেদনে।

হৃত্বিকের বাবা বলিউডের স্বনামধন্য পরিচালক-প্রয়োজক রাকেশ রোশান। এই পরিবারে সাংস্কৃতিক আবহ নতুন নয়। আর হৃতিকের বাঙালি যোগের সূত্রটি আসে তার ঠাকুরমা (দাদি) ইরা রোশানের কাছ থেকে। বাঙালি ইরা রোশানের পারিবারিক নাম ছিল ইরা মৈত্র।

কলকাতার মেয়ে ইরা মৈত্র মাত্র ২০ বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওতে কাজ শুরু করেন। গান ছিল তার নেশা। সেই সংগীতের রেশ ধরে তার বিয়ে হয় সংগীত পরিচালক রোশান লাল নাগরথের সঙ্গে। এটি ছিল রোশানের দ্বিতীয় বিয়ে।

তাদের সংসারে জন্ম নেন দুই ছেলে-রাকেশ ও রাজেশ। তবে হঠাৎ একদিন হার্ট অ্যাটাকে মারা যান রোশান লাল। তারপর দুই ছেলে নিয়ে ইরা পাড়ি জমান মুম্বাইয়ে।

ইরা পরিবারের মূল ভিত ছিলেন, তার কথাই ছিল শেষ কথা। তিনি রান্না ভালোবাসতেন, বিশেষ করে মাছের পদ রান্না করা ছিল তার পছন্দের কাজ। ছোটবেলা থেকেই ইরার আদরের নাতি ছিলেন হৃতিক।

দাদিকে হৃত্বিক ডাকতেন ‘ঠামি’ বলে। তবে ঠামির কাছ থেকে বাংলা শেখা হয়নি তার। রাকেশ রোশান কিছুটা বাংলা জানলেও হৃতিকের সে সুযোগ হয়নি।

হৃতিককে সবশেষ দেখা গেছে ওয়ার ২ সিনেমায়। এতে আরও ছিলেন দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়র। তবে ছবি ব্যবসায়িকআবে লাভের মুখ দেখেনি। ওই জায়গা থেকে বলা যায় সৌন্দর্য ঢাল হতে পারেনি। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়